ইশতেহার তৈরিতে তৃণমূল নেতাদের মতামত চেয়েছে আ.লীগ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ অক্টোবর ২০২৩, ২০:২০আপডেট : ১৫ অক্টোবর ২০২৩, ২০:২০

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ইশতেহার তৈরির জন্য জেলা, মহানগর, উপজেলা, থানা ও পৌর শাখার নেতাদের কাছে মতামত চেয়েছে আওয়ামী লীগ। ইশতেহারে কোন কোন বিষয় অন্তর্ভুক্ত করা যায়— এ সম্পর্কিত প্রতিবেদন ২ নভেম্বরের মধ্যে পাঠাতে বলা হয়েছে।

শনিবার (১৪ অক্টোবর) আওয়ামী লীগের নির্বাচন ইশতেহার প্রণয়ন উপ-কমিটির সদস্য সচিব এবং দলটির তথ্য ও গবেষণা সম্পাদক ড. সেলিম মাহমুদ এক চিঠিতে এ অনুরোধ জানিয়েছেন। জেলা, মহানগর, উপজেলা, থানা ও পৌর আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক, আহ্বায়ক, যুগ্ম-আহ্বায়কের বরাবর  এই চিঠি পাঠানো হয়।

চিঠিতে বলা হয়েছে, ‘আপনি অবগত আছেন যে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আওয়ামী লীগের নির্বাচনি ইশতেহার প্রণয়ন উপ-কমিটি গঠিত হয়েছে। এই কমিটি ইতোমধ্যে ইশতেহার প্রণয়ন কার্যক্রম শুরু করেছে। এই কার্যক্রমকে অধিকতর ফলপ্রসূ ও কার্যকরী করার লক্ষ্যে দেশের তৃণমূল পর্যায়ের মানুষের মতামত নেওয়ার প্রয়োজনীয়তা রয়েছে।’

এতে আরও বলা হয়, ‘এ লক্ষ্যে আওয়ামী লীগের প্রতিটি উপজেলা কমিটি স্ব স্ব উপজেলায় সভা আহ্বান করে কৃষক, শ্রমিক, স্থানীয় ক্ষুদ্র ব্যবসায়ী, শ্রমজীবী মানুষসহ সমাজের নিম্ন আয়ের মানুষের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করে— আগামী জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আওয়ামী লীগের কাছে তাদের প্রত্যাশা কী এবং এ লক্ষ্যে ইশতেহারে কোন কোন বিষয় অন্তর্ভুক্ত করা যায় বলে তারা মনে করেন, এ সম্পর্কিত প্রতিবেদন আগামী ২ নভেম্বরের মধ্যে ইশতেহার প্রণয়ন উপ-কমিটির কাছে পাঠানোর জন্য অনুরোধ করা যাচ্ছে।’

মতামত পাটানোর ঠিকানা: সদস্য সচিব, নির্বাচনি ইশতেহার প্রণয়ন উপ-কমিটি, বাংলাদেশ আওয়ামী লীগ, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতির রাজনৈতিক কার্যালয়, বাড়ি: ৫৩, সড়ক ৩/এ, ধানমন্ডি আ/এ, ঢাকা। ইমেইল: [email protected]

আরও পড়ুন:

নির্বাচনি ইশতেহারে মতামত চেয়ে আ.লীগের গণবিজ্ঞপ্তি

/এমআরএস/এপিএইচ/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী