‘যারা সন্ত্রাস করতে চায়, তাদের অসুরের মতো বধ করতে হবে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ অক্টোবর ২০২৩, ২০:৪৩আপডেট : ২১ অক্টোবর ২০২৩, ২১:৩৭

রাজনৈতিক অঙ্গন অস্থির হয়ে আছে উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ভবিষ্যৎ ভেবে জনমনে আতঙ্ক বিরাজমান। তিনি বলেন,‘যারা সন্ত্রাস করতে চায়, তাদের অসুরের মতোই বধ করতে হবে।’

শনিবার (২১ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে পূজামণ্ডপ পরিদর্শনকালে এসব কথা বলেন তিনি।

বিএনপি ক্ষমতার পরিবর্তন চায় মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, ‘নির্বাচন গাইড করবে সংবিধান। তাহলে হুমকিধমকি কেন দিচ্ছে? বিএনপি মহারথের হাঁকডাক শুরু করেছে। কর্মীদের মিথ্যা আশ্বাস দিচ্ছে, কিন্তু তাদের অবস্থা ১০ ডিসেম্বরের মতো হবে।’

আগামী ২৮ অক্টোবর আওয়ামী লীগও মহাযাত্রা করবে উল্লেখ করে তিনি বলেন, ‘বঙ্গবন্ধু টানেলের মহাযাত্রা শুরু হবে। ২৮ অক্টোবর বিকালে বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে আওয়ামী লীগের জনসমুদ্র হবে।’

আগামী ৪ নভেম্বর মেট্রোরেলের উদ্বোধনী মঞ্চে ঢাকায় সর্বকালের সেরা জমায়েত হবে মন্তব্য করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, ‘মেট্রোরেলের উদ্বোধনী অনুষ্ঠানে মির্জা ফখরুলকে আমন্ত্রণ রইলো।’

বিএনপির প্রতি ওবায়দুল কাদেরের প্রশ্ন, কয়দিন সময় দেবেন? বলে দিচ্ছি, আমাদের সময় নেই। মেট্রোরেলের উদ্বোধনে দাওয়াত দিচ্ছি। কোনও মেগা প্রকল্পতো আপনারা করেননি। চুরি করেছেন। দেশের সম্পদ লুট করেছেন, অর্থপাচার করেছেন।
 
সেতুমন্ত্রী বলেন, ‘অস্থিরতার ডাক দিচ্ছে অশুভ শক্তি, এদের বধ করতে হবে। রাজনীতির অশুভ শক্তিকেও বধ করতে হবে। উৎসব যাতে শান্তিপূর্ণ থাকে, ২০০১ যাতে আর না হয়, সেজন্য ঐক্যবদ্ধ থাকতে হবে। শেখ হাসিনা ছাড়া আর কোনও নেতা আপনজন নেই সংখ্যালঘুদের। আমরা আপনাদের পাশে আছি, থাকবো। ছিলাম।’

তিনি বলেন, ‘পরিবেশটা আমাদের অনুকূলে নেই। দেবীর ঘোটকে আগমনের বার্তা বিশ্বজুড়ে দেখা যাচ্ছে। যারা সন্ত্রাস করতে চায়, তাদের অসুরের মতোই বধ করতে হবে।’

ওবায়দুল কাদের বলেন, ‘অস্তিত্বের লড়াইয়ে সবাইকে ঐক্যবদ্ধ হবার আহ্বান— শেখ হাসিনা ছাড়া সংখ্যালঘুদের আর কোনও আপনজন নেই। সব উৎসবের মধ্যে দুর্গাপূজা সবচেয়ে বড়। শান্তিপূর্ণভাবে পূজা উদযাপন প্রধানমন্ত্রী মনিটর করছেন। শেখ হাসিনা দেশের জন্য অনন্য সৃষ্টি। সারা বিশ্বে বাংলাদেশকে অনন্য উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য তিনি মৃত্যুর পরেও বেঁচে থাকবেন।’

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী, দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, সদস্য নির্মল কুমার চ্যাটার্জি, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি জেএল ভৌমিক ও মহানগর সর্বজনীন পূজা উদযাপন কমিটির সভাপতি মনন্দ্রী কুমার নাথ।

/এমআরএস/এপিএইচ/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী