মঙ্গলবার ঢাকা উত্তর আ.লীগের সমাবেশ স্থগিত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ জানুয়ারি ২০২৪, ১৫:১২আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২৪, ১৩:০৫

‘বিএনপি-জামায়াতের সন্ত্রাসী ও সরকার বিরোধী কর্মকান্ডের প্রতিবাদে’ মঙ্গলবার (৩০ জানুয়ারি) সমাবেশ ও শান্তি মিছিল করার কথা ছিল ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের। আয়োজনটি স্থগিত করা হয়েছে।

সোমবার (২৯ জানুয়ারি) ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের দফতর সম্পাদক প্রলয় সমদ্দার বাপ্পির সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।  

এতে বলা হয়, আগামী ৩০ জানুয়ারির ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের উদ্যোগে রাজধানীর তেঁজগাও ট্রাক স্ট্যান্ড সংলগ্ন নিজস্ব কার্যালয়ের সামনে (সাত রাস্তা মোড়) অনুষ্ঠিতব্য সমাবেশ ও শান্তি মিছিল অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে। সভাপতি ও সাধারণ সম্পাদকের নির্দেশক্রমে এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরবর্তী কার্যসূচি বিস্তারিত জানিয়ে দেওয়া হবে।

এর আগে, প্রলয় সমদ্দার বাপ্পির সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমানের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এ ছাড়া আরও বক্তব্য রাখবেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা।

সমাবেশ ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের নগর, থানা, ওয়ার্ড, ইউনিয়ন ও ইউনিটগুলোর নেতাকর্মীরা জাতীয় পতাকাসহ মিছিলে যোগদান করবেন বলে উল্লেখ করা হয় সংবাদ বিজ্ঞপ্তিতে।

‘অবৈধ ডামি’ সংসদ বাতিল ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচনের দাবিতে দেশের সব মহানগর, থানা, জেলা, উপজেলায় মঙ্গলবার (৩০ জানুয়ারি) কালো পতাকা মিছিলের ঘোষণা করেছে বিএনপি। শনিবার (২৭ জানুয়ারি) নয়া পল্টনের দলীয় কার্যালয়ের সামনে কালো পতাকা মিছিল শুরুর আগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় এ ঘোষণা দেন।

একই দিন (৩০ জানুয়ারি) দেশের সব মহানগর, জেলা ও উপজেলায় ‘শান্তি, গণতন্ত্র ও উন্নয়ন’ শীর্ষক সমাবেশের কর্মসূচি ঘোষণা করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বঙ্গবন্ধু এভিনিউয়ে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের ‘শান্তি ও গণতন্ত্র’ সমাবেশে এ কর্মসূচি ঘোষণা করে তিনি বলেন, ‘আওয়ামী লীগের নেতাকর্মীরা ৩০ তারিখ পতাকা হাতে শান্তি, গণতন্ত্র ও উন্নয়ন সমাবেশে অংশ নেবেন। তারা সতর্ক পাহারায় থাকবেন।’

/এমআরএস/আরকে/
সম্পর্কিত
মিছিল করে পুলিশের মামলায় কারাগারে নিষিদ্ধ ছাত্রলীগের ১৭ নেতাকর্মী
রাতের আঁধারে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিলো আ.লীগ নেতার বাড়ি, হয়েছে লুটপাটও
নিখোঁজের কয়েক ঘণ্টা পর আ.লীগের সহসভাপতির গলাকাটা লাশ উদ্ধার
সর্বশেষ খবর
যন্তর মন্তরে বিক্ষোভকারীদের পাশে স্বেচ্ছাসেবী চিকিৎসকেরা
যন্তর মন্তরে বিক্ষোভকারীদের পাশে স্বেচ্ছাসেবী চিকিৎসকেরা
ইউরোপিয়ান ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের সাবেক চেয়ারম্যানসহ দুই জন রিমান্ডে
ইউরোপিয়ান ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের সাবেক চেয়ারম্যানসহ দুই জন রিমান্ডে
শিক্ষার্থীদের ওপর পুলিশি অ্যাকশনে বিজেপি ও শরিকদের অস্বস্তি
শিক্ষার্থীদের ওপর পুলিশি অ্যাকশনে বিজেপি ও শরিকদের অস্বস্তি
জেনার সঙ্গে জড়িত প্রমাণ হলে এমপির মৃত্যুদণ্ড কার্যকর করা হোক: হারুনুর রশিদ
জেনার সঙ্গে জড়িত প্রমাণ হলে এমপির মৃত্যুদণ্ড কার্যকর করা হোক: হারুনুর রশিদ
সর্বাধিক পঠিত
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
আত্মগোপনে আছি, প্রধানমন্ত্রীর কাছে জীবনের নিরাপত্তা চাই: জামায়াত এমপির ড্রাইভার
আত্মগোপনে আছি, প্রধানমন্ত্রীর কাছে জীবনের নিরাপত্তা চাই: জামায়াত এমপির ড্রাইভার