স্বতন্ত্রদের নিয়ে ৪৮ সংরক্ষিত আসন পাচ্ছে আ.লীগ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ জানুয়ারি ২০২৪, ১৬:১৩আপডেট : ৩১ জানুয়ারি ২০২৪, ১৭:২৮

সংরক্ষিত নারী আসন বণ্টনের বিষয়ে ক্ষমতাসীন আওয়ামী লীগ ১৪ দলীয় শরিকদের জোটবদ্ধ করে ও স্বতন্ত্রদের সমর্থন নিয়ে এ সংক্রান্ত একটি চিঠি নির্বাচন কমিশনে জমা দিয়েছে। এতে তারা ৫০টি সংরক্ষিত মহিলা আসনের মধ্যে ৪৮টি পেতে যাচ্ছে।

বুধবার (৩১ জানুয়ারি) আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সই করা জোটবদ্ধ হওয়া সংক্রান্ত চিঠি ইসি সচিবের কাছে জমা দিয়েছে প্রতিনিধি দল।

দুপুরে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও দ্বাদশ সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপনের নেতৃত্বে প্রতিনিধিদলটি ইসি সচিব মো. জাহাংগীর আলমের কাছে চিঠিটি হস্তান্তর করেন।

দলের দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া বলেন, ‘দ্বাদশ সংসদের সংরক্ষিত মহিলা আসনে নির্বাচনের বিষয়ে আমরা কাদের সঙ্গে জোটবদ্ধ হয়েছি, সে বিষয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের সই করা চিঠি নিয়ে (ইসিতে) এসেছি।’

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ ২২৩টি, ১৪ দলীয় শরিক জাসদ ১টি ও ওয়ার্কার্স পার্টি ১টি আসনে জয় পেয়েছে। স্বতন্ত্র প্রার্থী এমপি হয়েছেন ৬২ জন। কল্যাণ পার্টি ১টি আসন পেয়েছে। জাতীয় পার্টি পেয়েছে ১১টি আসন।

প্রতিনিধি দলের প্রধান হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন বলেন, ‘আওয়ামী লীগ মনোনীত প্রার্থীদের ৬২ জন স্বতন্ত্র সংসদ সদস্য সমর্থন দেবেন। সেই সমর্থনসূচক আলাদা চিঠি তাদের সইসহ আওয়ামী লীগের মাধ্যমে সন্নিবেশিত করে ইসি সচিবের কাছে জমা দিয়েছি। কমিশন প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।’

সংখ্যানুপাতিক পদ্ধতিতে নারী আসনের ৫০টির মধ্যে আওয়ামী লীগ ৩৮টি, জাতীয় পার্টি ২টি ও স্বতন্ত্ররা ১০টি আসন পায়।

ইতোমধ্যে নারী আসন বণ্টনের সুবিধার্থে সংসদে প্রতিনিধিত্বকারী দল ও স্বতন্ত্রদের কাছে ৩০ জানুয়ারির মধ্যে দলে যোগদান বা জোট করার বিষয়ে  চিঠি দিয়েছে নির্বাচন কমিশন।

আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও দ্বাদশ সংসদের হুইপ স্বপন বলেন, ‘ইসির চিঠির পরিপ্রেক্ষিতে আওয়ামী লীগের সংসদ সদস্যের পাশাপাশি ১৪ দলীয় জেটের আরও ২ জন সংসদ সদস্য নৌকা প্রতীকে নির্বাচিত হয়েছেন। ৬২ জন স্বতন্ত্র সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। আওয়ামী লীগ সংরক্ষিত নারী আসনে যাদের মনোনয়ন দেবে, তাদের তারাও (স্বতন্ত্র) সম্মতি দিয়েছেন।’

আওয়ামী লীগ ৩৮টি আসন বরাদ্দ পেতো। স্বতন্ত্রদের ১০টি আসন নিয়ে এখন আওয়ামী লীগের জন্য বরাদ্দ থাকছে ৪৮টি। বাকি দুটি থাকছে জাতীয় পার্টির।

আবু সাঈদ আল মাহমুদ স্বপন জানান, আওয়ামী লীগের নিজস্ব সংসদ সদস্য ২২৩ জন ও জোটের ২ জন। সব মিলিয়ে এখন সংরক্ষিত ৫০টির মধ্যে ৪৮টি আওয়ামী লীগের মনোনয়নে নির্বাচিত হবে।

তিনি জানান, এটা জোট হচ্ছে। স্বতন্ত্র সংসদ সদস্যরা স্বেচ্ছায় তাদের ভোটাধিকার আওয়ামী লীগের কাছে সমর্পণ করেছেন। তারা আওয়ামী লীগ যে প্রার্থীদের মনোনয়ন দেবে—তাদের সমর্থন দেবেন, সেই সম্মতি জ্ঞাপন করেছেন।

‘ইসি সচিব প্রত্যেক স্বতন্ত্র সংসদ সদস্যের কাছে চিঠি দিয়ে জানতে চেয়েছেন, তাদের অবস্থান কী। তারা সবাই ঐক্যবদ্ধ হয়ে প্রধানমন্ত্রীর কাছে তাদের ক্ষমতাটি অর্পণ করেছেন। ৬২ জনই তাদের ভোটাধিকার আওয়ামী লীগ সভানেত্রীর কাছে সমর্পণ করেছেন। আওয়ামী লীগ যাকে মনোনয়ন দেবে, তাদের সমর্থন দেবেন তারা’, বলেন হুইপ স্বপন।.

আওয়ামী লীগ প্রতিনিধি দলে উপদফতর সম্পাদক সায়েম খানও ছিলেন।

/ইএইচএস/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
আ.লীগের হোয়াটসঅ্যাপ-মেসেঞ্জার-টেলিগ্রাম গ্রুপের সক্রিয় সদস্য গ্রেফতার
শুধু হিস্যা চাইলে হবে না, সংশোধন প্রক্রিয়াতেও আসতে হবে: বিরোধীদলকে স্বরাষ্ট্রমন্ত্রী
বিল ও কমিটির সভাপতি পদ নিয়ে সংসদে বিতর্ক
সর্বশেষ খবর
মালয়েশিয়া থেকে সমুদ্রপথে ইন্দোনেশিয়ায় অনুপ্রবেশের চেষ্টা, ৮ বাংলাদেশিসহ আটক ১৬
মালয়েশিয়া থেকে সমুদ্রপথে ইন্দোনেশিয়ায় অনুপ্রবেশের চেষ্টা, ৮ বাংলাদেশিসহ আটক ১৬
নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগের ১৩ সদস্য আটক
নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগের ১৩ সদস্য আটক
‘নো গ্যাস নো বিল, নো সার্ভিস নো ট্যাক্স’
‘নো গ্যাস নো বিল, নো সার্ভিস নো ট্যাক্স’
কক্ষে উইপোকা, মাঝরাতে সার্কিট হাউস ছাড়লেন বিরোধীদলীয় উপনেতা
কক্ষে উইপোকা, মাঝরাতে সার্কিট হাউস ছাড়লেন বিরোধীদলীয় উপনেতা
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
বিমানবন্দরে দিলীপ তাহিলের কাছে শাহরুখকে মারার কারণ জানতে চাইলেন তরুণী
বিমানবন্দরে দিলীপ তাহিলের কাছে শাহরুখকে মারার কারণ জানতে চাইলেন তরুণী
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ