আবেগনির্ভর নয়, যুক্তির রাজনীতি করতে হবে: শেখ পরশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ মার্চ ২০২৪, ১৮:৪৩আপডেট : ১৯ মার্চ ২০২৪, ১৮:৪৩

যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ বলেছেন, অন্যায়ের বিরুদ্ধে নতুন প্রজন্মকে প্রতিবাদী হতে হবে। একইসঙ্গে শুধু দেশপ্রেমী নয়, বাঙালি সংস্কৃতির ও ইতিহাসের অনুরাগী হতে হবে। শুধু আবেগনির্ভর রাজনীতি নয়, নৈতিক এবং যুক্তির রাজনীতি করতে হবে।

মঙ্গলবার (১৯ মার্চ) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৫তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে মহাখালীর সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজ মাঠে যুবলীগের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণকালে তিনি এ কথা বলেন।

শেখ ফজলে শামস্ পরশ বলেন, ‘বাঙালি মূল্যবোধ সমুন্নত রাখতে। নিজেকে জানতে হবে এবং আত্ম-সমালোচনাও করতে হবে। কেবল তাহলেই মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগের সম্মান আমরা দিতে পারবো। ভুলে গেলে চলবে না, এদেশ সহজে স্বাধীন হয়নি। বহু বাঙালি মা-বাবা, ভাই-বোনেরর রক্তের বিনিময়ে বঙ্গবন্ধুর নেতৃত্বে স্বাধীন বাংলাদেশের সৃষ্টি হয়েছিল।’

তিনি বলেন, ‘এই বাংলাদেশের বিনির্মাণে আমাদের সচেতন থাকতে হবে এবং একইসঙ্গে দায়িত্বশীল হতে হবে। বর্তমান প্রেক্ষাপটে মৌলবাদ, ধর্মান্ধতা এবং অশিক্ষা, কুশিক্ষা, কুসংস্কার ও অন্ধবিশ্বাসকে প্রতিহত করে একটি প্রগতিশীল বিজ্ঞানভিত্তিক, গঠনমূলক রাজনৈতিক পথ তরুণ প্রজন্মকে বেছে নিতে হবে।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন— মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সিমিন হোসেন রিমি, তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, যুবলীগের প্রেসিডিয়াম সদস্য হাবিবুর রহমান পবন প্রমুখ।

 

/এমআরএস/এপিএইচ/
সম্পর্কিত
শেখ পরশসহ যুবলীগের তিনজনকে দেশত্যাগে নিষেধাজ্ঞা
বগুড়ায় যুবলীগ নেতা হত্যার ঘটনায় ৭ জনের বিরুদ্ধে মামলা
কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের নেতা সাবেক কাউন্সিলরকে কুপিয়ে হত্যা
সর্বশেষ খবর
আমিরুলের হ্যাটট্রিকের আগে নেপালের দুর্যোগে নীরবতা পালন
আমিরুলের হ্যাটট্রিকের আগে নেপালের দুর্যোগে নীরবতা পালন
সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের মরদেহ দেশে ফিরেছে
সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের মরদেহ দেশে ফিরেছে
আমাকে যদি কথা বলতে না দেন, তাহলে কীসের বাকস্বাধীনতা: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী 
আমাকে যদি কথা বলতে না দেন, তাহলে কীসের বাকস্বাধীনতা: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী 
আলোর উৎসবেও অন্ধকারে ডুবে থাকে যে গ্রাম
আলোর উৎসবেও অন্ধকারে ডুবে থাকে যে গ্রাম
সর্বাধিক পঠিত
বঙ্গোপসাগরে জাল ফেলতেই ধরা পড়লো ৮০ মণ ইলিশ
বঙ্গোপসাগরে জাল ফেলতেই ধরা পড়লো ৮০ মণ ইলিশ
আজ স্বর্ণের দাম কত
আজ স্বর্ণের দাম কত
চীনের কাছ থেকে ২৫ টাকা ইউনিট দরে বিদ্যুৎ যাবে জাতীয় গ্রিডে
চীনের কাছ থেকে ২৫ টাকা ইউনিট দরে বিদ্যুৎ যাবে জাতীয় গ্রিডে
বন্যাকবলিত এলাকায় এত পর্যটক কেন?
বন্যাকবলিত এলাকায় এত পর্যটক কেন?
চাঁদপুরে ইলিশের সরবরাহ বেড়েছে, দাম কেমন
চাঁদপুরে ইলিশের সরবরাহ বেড়েছে, দাম কেমন