শেখ হাসিনা দুর্বল হলে দেশবিরোধী শক্তির উত্থান হবে: শেখ পরশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ এপ্রিল ২০২৪, ১৯:০১আপডেট : ০৬ এপ্রিল ২০২৪, ১৯:০৬

একাত্তরের পরাজিত শক্তি, পঁচাত্তরের ঘাতক এবং তাদের দোসরদের সামনে শেখ হাসিনাই একমাত্র বাধা বলে মন্তব্য করেছেন যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ। তিনি বলেন, ‘শেখ হাসিনাকে ছলে বলে কৌশলে দুর্বল করতে পারলেই পরাজিত শক্তির উত্থান হতে পারে। সে কারণে এই সরকারকে ব্যর্থ প্রমাণের এক পরিকল্পিত নীলনকশার বাস্তবায়ন চলছে। এই নীলনকশার অন্যতম হাতিয়ার মিথ্যাচার ও অপপ্রচার।

শনিবার (৬ এপ্রিল) রাজধানীর মতিঝিলের টিঅ্যান্ডটি উচ্চ বিদ্যালয় মাঠে যুবলীগের ঈদ উপহার বিতরণী অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

যুবলীগ চেয়ারম্যান বলেন, ‘সারা ক্ষণ শেখ হাসিনার গণমানুষের সরকারকে ফ্যাসিবাদী, কর্তৃত্ববাদী ও আধিপত্যবাদী দানব সরকার বলে লেবেল করে যাচ্ছেন মির্জা ফখরুল সাহেবরা। তাদের মিথ্যাচারে ফ্যাসিবাদের প্রকৃত সংজ্ঞাই মানুষ ভুলে গেসে। ’৭১-এর ঘাতক এবং ’৭৫-এর ঘাতকদের নিয়ে যেই দলের সৃষ্টি, সেই দল যখনই ক্ষমতা দখল করেছে মানুষকে শোষণ, নিপীড়ন ও নির্যাতন করেছে। তারা এখন শেখ হাসিনার জনগণের সরকারকে গালিগালাজ করে যাচ্ছে।’

তিনি বলেন, ‘সংবাদ মাধ্যমে এত গালিগালাজ করার পরও বলে, সংবাদমাধ্যমের স্বাধীনতা নাই। জনসমর্থন অর্জনের ক্ষমতা নাই কিন্তু স্বপ্ন দেখছে জনগণ ওই তাদের ডাকে সাড়া দিয়ে ঘর থেকে বের হয়ে আসবে। গণআন্দোলনে শরীক হবে। কিন্তু জনগণের আস্থা অর্জন করতে হলে মিথ্যাচার বন্ধ করতে হবে। তাহলে জনগণ তাদের ডাকে সাড়া দিতে পারে।’

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন– আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, যুগ্ম-সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক আমিনুল ইসলাম, যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল প্রমুখ।

/এমআরএস/আরকে/
সম্পর্কিত
শেখ পরশসহ যুবলীগের তিনজনকে দেশত্যাগে নিষেধাজ্ঞা
নাশকতার অভিযোগে আ.লীগের ১৩ জনের বিরুদ্ধে মামলা
বনানীতে চিরশায়িত হলেন স্বামী তৌফীক, সন্ধ্যা ৬টার আগেই কারাগারে দীপু মনি
সর্বশেষ খবর
আমিরুলের হ্যাটট্রিকের আগে নেপালের দুর্যোগে নীরবতা পালন
আমিরুলের হ্যাটট্রিকের আগে নেপালের দুর্যোগে নীরবতা পালন
সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের মরদেহ দেশে ফিরেছে
সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের মরদেহ দেশে ফিরেছে
আমাকে যদি কথা বলতে না দেন, তাহলে কীসের বাকস্বাধীনতা: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী 
আমাকে যদি কথা বলতে না দেন, তাহলে কীসের বাকস্বাধীনতা: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী 
আলোর উৎসবেও অন্ধকারে ডুবে থাকে যে গ্রাম
আলোর উৎসবেও অন্ধকারে ডুবে থাকে যে গ্রাম
সর্বাধিক পঠিত
বঙ্গোপসাগরে জাল ফেলতেই ধরা পড়লো ৮০ মণ ইলিশ
বঙ্গোপসাগরে জাল ফেলতেই ধরা পড়লো ৮০ মণ ইলিশ
আজ স্বর্ণের দাম কত
আজ স্বর্ণের দাম কত
চীনের কাছ থেকে ২৫ টাকা ইউনিট দরে বিদ্যুৎ যাবে জাতীয় গ্রিডে
চীনের কাছ থেকে ২৫ টাকা ইউনিট দরে বিদ্যুৎ যাবে জাতীয় গ্রিডে
বন্যাকবলিত এলাকায় এত পর্যটক কেন?
বন্যাকবলিত এলাকায় এত পর্যটক কেন?
চাঁদপুরে ইলিশের সরবরাহ বেড়েছে, দাম কেমন
চাঁদপুরে ইলিশের সরবরাহ বেড়েছে, দাম কেমন