দলে দলে সোহরাওয়ার্দীতে আসছেন আওয়ামী লীগ নেতাকর্মীরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ জুন ২০২৪, ১৫:৫৫আপডেট : ২৩ জুন ২০২৪, ১৫:৫৫

পঁচাত্তর বছর পূর্ণ করলো দেশের প্রাচীন ও সর্ববৃহৎ রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগ। প্লাটিনাম জয়ন্তী উদযাপনে নানা আয়োজন করেছে দলটি। ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর আনন্দ ভাগ করে নিতে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজন করা হয়েছে সমাবেশ। দুপুর থেকে ঢাকা ও এর আশপাশ এলাকা থেকে ছোট ছোট আনন্দ মিছিল নিয়ে সভাস্থলে আসছেন নেতাকর্মীরা।

দলে দলে আসছে নেতাকর্মীরা রবিবার (২৩ জুন) দুপুর ১টার পরপরই  সোহরাওয়ার্দী উদ্যানে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা সমাবেশে যোগ দিতে আসা শুরু করেন । দলের ও দেশের উন্নয়নমূলক বিভিন্ন স্লোগানে মুখরিত সোহরাওয়ার্দী উদ্যানসহ আশপাশের এলাকা।  বিভিন্ন থানা ও ইউনিয়নের নেতারা রঙ-বেরঙের টিশার্ট ও ক্যাপ পড়ে মিছিলে আসছেন।

সমাবেশে সভাপতিত্ব করবেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিকাল ৩টায় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে এই সভা শুরু হবে। এরপর জাতীয় সংগীত পরিবেশন, বেলুন ও পায়রা উড়িয়ে কর্মসূচির উদ্বোধন করা হবে।

সমাবেশস্থলে কর্মীদের ভীড় তবে এরইমধ্যে নেতাকর্মীদের উপস্থিতি সোহরাওয়ার্দী উদ্যান পূর্ণ হয়ে উঠেছে। নেতাকর্মীরা জানান, দলের প্লাটিনাম জয়ন্তী উদযাপন করতে পারাটা গর্বের বিষয়। আমরাই দেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল। আমরা এভাবেই দেশনেত্রী শেখা হাসিনার নেতৃত্বে সফলতার সঙ্গে আমাদের শতবার্ষিকী উদযাপন করতে চাই।

এদিকে সভার নিরাপত্তার জন্য শাহাবাগ ও এর আশপাশে ব্যাপক পুলিশের উপস্থিতি রয়েছে।

/জেডএ/এপিএইচ/
সম্পর্কিত
আ.লীগের হোয়াটসঅ্যাপ-মেসেঞ্জার-টেলিগ্রাম গ্রুপের সক্রিয় সদস্য গ্রেফতার
কারাগারে বন্দি আওয়ামী লীগ নেতার মৃত্যু
থানার হাজত থেকে আসামিদের ভিডিও বার্তা, এসআই-কনস্টেবল প্রত্যাহার
সর্বশেষ খবর
কাওরান বাজারে ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু
কাওরান বাজারে ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু
ভিজিট ভিসা নিয়ে মার্কিন দূতাবাসের সতর্কবার্তা  
ভিজিট ভিসা নিয়ে মার্কিন দূতাবাসের সতর্কবার্তা  
দরজা আটকানো নিয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের পাল্টাপাল্টি ধাওয়া
দরজা আটকানো নিয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের পাল্টাপাল্টি ধাওয়া
অটোরিকশা ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ২
অটোরিকশা ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ২
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?