‘প্রধানমন্ত্রী সুন্দরবনের ২৫ কিলোমিটারের মধ্যে বিদ্যুৎকেন্দ্র করবেন না’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ আগস্ট ২০১৬, ১৮:০৯আপডেট : ২৬ আগস্ট ২০১৬, ১৮:৩২

মির্জা ফখরুল ইসলাম আলমগীর (ফাইল ছবি) বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আশা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামীকাল রামপাল বিদ্যুৎকেন্দ্র নিয়ে তার সংবাদ সম্মেলনে সুন্দরবনের ২৫ কিলোমিটারের মধ্যে বিদ্যুৎকেন্দ্র না করার সিদ্ধান্ত নেবেন। শুক্রবার বিকালে নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব এই আশাবাদ ব্যক্ত করেন।
এসময় বিএনপি মহাসচিব বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামীকাল তার অনুষ্ঠেয় সংবাদ সম্মেলনে সুন্দরবনের ২৫ কিলোমিটারের মধ্যে বিদ্যুৎকেন্দ্র করবেন না। এমন সিদ্ধান্ত জানাবেন বলে আশা করছি।’
প্রসঙ্গত, রামপাল বিদ্যুৎকেন্দ্র স্থাপন নিয়ে শনিবার (২৭ আগস্ট) প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংবাদ সম্মেলন করবেন। বিকাল ৪টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম হেলাল বিষয়টি নিশ্চিত করেন।

আরও পড়ুন: রামপাল ইস্যুতে আগামীকাল সংবাদ সম্মেলন করবেন প্রধানমন্ত্রী
জিয়াউর রহমানের স্বাধীনতা পদক প্রত্যাহার করার পরিকল্পনা নিচ্ছে মন্ত্রীসভা কমিটি, এই বিষয়ক সংবাদ সম্মেলন করে বিএনপি।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী ও ভাইস চেয়ারম্যান আহমেদ আযম খান প্রমুখ।

/এসটিএস/এনএস/

সম্পর্কিত
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বশেষ খবর
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম