প্যারোলে মুক্তি খালেদা জিয়া ও তার পরিবারের বিষয়: মির্জা ফখরুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ এপ্রিল ২০১৯, ১৪:০১আপডেট : ১৫ এপ্রিল ২০১৯, ১৮:৩৯

মির্জা ফখরুল ইসলাম আলমগীর

কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার প্যারোলে মুক্তি তার এবং তার পরিবারের বিষয় বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘প্যারোলের মুক্তির বিষয়টি নিয়ে রাজনীতিতে যে আলোচনা চলছে সেটা তার এবং তার পরিবারের বিষয়।’

সোমবার (১৫ এপ্রিল) দুপুরে রাজধানীর চন্দ্রিমা উদ্যানে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন। জাতীয়তাবাদী ওলামা দলের নবগঠিত কেন্দ্রীয় কমিটির নেতারা জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়েছেন।

সংসদে যাওয়ার বিষয় নিয়ে আলোচনা হয়নি জানিয়ে ফখরুল ইসলাম বলেন, ‘এটাকে তো আমরা নির্বাচিত বলছি না। ফলাফলও প্রত্যাখ্যান করেছি।’

কেউ কেউ বলছেন ম্যাডামের মুক্তির বিনিময়ে বিএনপি সংসদে যাবে- এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে ফখরুল বলেন, ‘এরকম কোনও ইনফরমেশন আমাদের কাছে নেই।’

বাংলা নববর্ষে তিনিসহ দলের তিনজন নেতা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন বলেও জানান ফখরুল।
তিনি বলেন, ‘অনেকদিন পর রবিবার বাংলা নববর্ষে আমরা তিনজন দেখা করার অনুমতি পেয়েছিলাম। এ সময় মূলত তার স্বাস্থ্য এবং চিকিৎসার ব্যাপারে কথা হয়েছে। তার মামলার আইনগত দিকগুলো নিয়ে আলোচনা হয়েছে। দেশনেত্রী দলের খোঁজ-খবর নিয়েছেন। দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে বলছেন। জাতীয় ঐক্য অটুট রাখতে বলেছেন। দেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন।’
খালেদা জিয়ার মুক্তির দাবিতে আন্দোলন কর্মসূচি দেওয়া হচ্ছে না, তৃণমূল নেতাকর্মীরা এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করছেন- বিষয়টি নিয়ে দৃষ্টি আকর্ষণ করলে মির্জা ফখরুল বলেন, ‘ব্যাপারটা হচ্ছে আন্দোলনের বিভিন্ন ধাপ থাকে, কৌশল থাকে। আন্দোলন বলতে শুধু হরতাল জ্বালাও-পোড়াও না। আমি এই বিষয়টার সঙ্গে একমত হতে পারি না।’

তিনি আরও বলেন, ‘আন্দোলন বলতে বুঝি জনগণকে সঙ্গে নিয়ে সোচ্চার হতে হবে। সেটাকে আমরা আন্দোলন বলছি। তার জন্য কাজ করছি ও প্রস্তুতি নিচ্ছি। ইনশাল্লাহ তাকে এবং গণতন্ত্রকে মুক্ত করতে সক্ষম হবো।’

এ সময় ওলামা দলের আহ্বায়ক শাহ নেছারুল হক, সদস্য সচিব নজরুল ইসলামসহ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

 

/এএইচআর/এসটি/এমওএফ/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী