সরকারের কূট কৌশলের জন্য খালেদা জিয়াকে মুক্ত করা যাচ্ছে না: মওদুদ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ মে ২০১৯, ১৩:৫২আপডেট : ২১ মে ২০১৯, ১৪:০৬

মানববন্ধনে মওদুদ আহমদ বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেছেন, ‘খালেদা জিয়াকে মুক্ত করতে আইন অনুযায়ী যতটুকু করা দরকার আমরা করছি। কিন্তু সরকারের কূট কৌশলের কারণে আমরা সফল হতে পারছি না। তারপরও আমাদের আইনি প্রক্রিয়ায় চেষ্টা অব্যাহত রাখতে হবে। তার সঙ্গে সঙ্গে আমাদের আন্দোলনের প্রস্তুতি নিতে হবে। কারণ, শেষ পর্যন্ত আন্দোলন ছাড়া খালেদা জিয়ার মুক্তি সম্ভব হবে না।’ 

মঙ্গলবার (২১ মে) জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ আয়োজিত খালেদা জিয়ার মুক্তি, সুচিকিৎসা, নিঃশর্ত মুক্তি ও গণতন্ত্র পুনর্প্রতিষ্ঠার দাবিতে মানবন্ধনে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘প্রথমে কারাগারে পরিত্যক্ত ভবনে তাকে (খালেদা জিয়াকে) রাখা হয়েছিল। সেখানে কোনও ধরনের সুযোগ সুবিধা ছিল না। একটা নির্জন কারাগারে তিনি একাকী জীবনযাপন করেছেন। তিনি অসুস্থ হয়ে পড়েছেন। তার এই অসুস্থতার জন্য এই সরকারই দায়ী। এখন নতুন করে ষড়যন্ত্র করা হচ্ছে যে খালেদা জিয়াকে হাসপাতাল থেকে কেরানীগঞ্জের কারাগারে নিয়ে যাওয়া হবে।’ 

মওদুদ বলেন, ‘কেরানীগঞ্জে আদালত স্থাপন সসম্পূর্ণ সংবিধান পরিপন্থী। একজন নাগরিককে সংবিধানে যে মৌলিক অধিকার দেওয়া হয়েছে সেই অধিকার লঙ্ঘন করা হয়েছে। এজন্য আমরা খুব শিগগিরই কোর্টে কেরানীগঞ্জে আদালত স্থাপন নিয়ে চ্যালেঞ্জ করবো। আইন বলে, যেখানে ঘটনা ঘটে সেখানেই বিচার করতে হবে। কিন্তু সেখানে না করে কেরানীগঞ্জের করার ব্যবস্থা করা হচ্ছে।’

মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান খন্দকার মাহবুব হোসেন, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা জাফরুল্লাহ চৌধুরী প্রমুখ।

 

/এইচএন/এসটি/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী