সরকারি ত্রাণ ক্ষমতাসীনদের বাড়িতে যাচ্ছে: রিজভী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ এপ্রিল ২০২০, ১৪:৫৯আপডেট : ১০ এপ্রিল ২০২০, ১৫:০১

বিএনপির যুগ্ম মহাসচিব রুহল কবীর রিজভী আহমেদ, ফাইল ছবি সরকারি ত্রাণ ক্ষমতাসীনদের বাড়িতে যাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শুক্রবার (১০ এপ্রিল) চিকিৎসকদের পিপিই প্রদান অনুষ্ঠানে তিনি এই অভিযোগ করেন।

জিয়াউর রহমান ফাউন্ডেশন ও ডক্টরস অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে রাজধানীর হলি ফ্যামিলি হাসপাতালের জরুরি বিভাগে কর্মরত চিকিৎসকসহ অন্যান্যদের জন্য পিপিই দেওয়া হয়। হলি ফ্যামিলি হাসপাতালের উপ-পরিচালক এনামুল হকের কাছে এসব সামগ্রিক হস্তান্তর করেন।  
রিজভী বলেন, ‘সরকারি রিলিফের ত্রাণগুলো চলে যাচ্ছে সরকার দলীয় নেতাকর্মীদের বাড়িতে বাড়িতে। তারা নেতাকর্মীদের  বলছেন যে, মানুষের পাশে থাকবে। আর সরকারি ত্রাণ চলে যাচ্ছে তাদের বাড়িতে। বিএনপির রাজনীতি যারা বিশ্বাস করে তারা এটা কোনও দিন করবে না। আজকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে নেতাকর্মীরা এই দুর্যোগের  মধ্যেও যতটুকু তাদের প্রটেকশন তা  নিয়ে তারা কাজ করছেন। আমরা শত নির্যাতনের মধ্যেও মানুষের পক্ষে, মানবতার পক্ষে দাঁড়িয়েছি।’
তিনি বলেন, ‘আমাদের দেশে কোনও পূর্ব প্রস্তুতি ছিল না। ৩১ ডিসেম্বর চীন  বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে জানায় একটা নতুন ধরনের ভাইরাস দেখা যাচ্ছে। এরপর থেকে যে ধরনের প্রস্তুতি রাখা দরকার ছিল সেই প্রস্তুতি বাংলাদেশে সরকার নেয়নি।  যদি রাখতেন তাহলে এখন যে আমরা যেটাকে গণসংক্রমণ বলছি সেই অবস্থায় দাঁড়াতো না।’
এই দুর্যোগে জাতীয় ঐক্য অপরিহার্য বলে মন্তব্য করে তিনি বলেন, ‘যারা ক্ষমতায় আছেন  তাদের উচিত এই ঐক্য  গড়ে তোলা।  আমরা সেটা দেখছি না।  বরং আমরা দেখেছি যে, উন্নয়নের জোয়ারের গল্প প্রতিদিন গণমাধ্যমে প্রচার হচ্ছে।  দেশে এরকম একনায়ক শাসন থাকলে এটা হয়।’
অনুষ্ঠানে ডক্টরস অ্যাসোসিয়েশনের(ড্যাব) সভাপতি অধ্যাপক হারুন আল রশিদ ও সাধারণ সম্পাদক অধ্যাপক আবদুস সালাম ছাড়া আরও উপস্থিত ছিলেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের আহমেদ শফিকুল হায়দার, অধ্যাপক মোর্শেদ হাসান খান, অধ্যাপক আব্দুল করীম প্রমুখ।

/এসটি/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী