৬ মহানগরে সমাবেশ করবে বিএনপি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ ফেব্রুয়ারি ২০২১, ১৩:৩৯আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২১, ১৩:৩৯

ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ, চট্টগ্রাম, খুলনা, বরিশাল এবং রাজশাহী মহানগরে সমাবেশ করবে বিএনপি। শুক্রবার (৫ ফেব্রুয়ারি) জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে এই ঘোষণা করেন বিএনপির যুগ্ম-মহাসচিব ও বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি মনোনীত মেয়র পদপ্রার্থী মজিবুর রহমান সরোয়ার। দেশব্যাপী নিরপেক্ষ নির্বাচনের দাবিতে গত সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির মনোনীত মেয়র প্রার্থীদের নেতৃত্বে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে মজিবুর রহমান সরোয়ার বলেন, ‘৬ সিটি করপোরেশন এলাকার জনগণকে ভোট কারচুপির বিষয়ে জানাতে আমরা নগর সমাবেশ করবো। প্রথম সমাবেশ হবে আগামী ১৩ ফেব্রুয়ারি চট্টগ্রামে। এরপর ধারাবাহিকভাবে বরিশালে ১৮ ফেব্রুয়ারি, খুলনায় ২৭ ফেব্রুয়ারি, রাজশাহীতে ১ মার্চ, ঢাকা মহানগর উত্তরে ৩ মার্চ এবং দক্ষিণে ৪ মার্চ সমাবেশ হবে।’

সংবাদ সম্মেলনে বরিশালের মেয়রপ্রার্থী মজিবুর রহমান সরোয়ারসহ মোট ৫টি মহানগরের প্রার্থী উপস্থিত ছিলেন। তারা হলেন—সদ্য সমাপ্ত চট্টগ্রাম সিটির মেয়রপ্রার্থী ডা. শাহাদাত হোসেন, রাজশাহীর মেয়রপ্রার্থী ও সাবেক মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল, ঢাকা উত্তরের প্রার্থী তাবিথ আউয়াল ও দক্ষিণের প্রার্থী ইশরাক হোসেন। তবে খুলনার মেয়রপ্রার্থী নজরুল ইসলাম মঞ্জু অনুপস্থিত ছিলেন। এ সময় বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভীও উপস্থিত ছিলেন।

/এসএস/আইএ/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম