গুম মানবতাবিরোধী অপরাধ: মির্জা ফখরুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ আগস্ট ২০২১, ১৬:১০আপডেট : ২৯ আগস্ট ২০২১, ১৭:১২

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘গুম হচ্ছে একদলীয় ফ্যাসিবাদী দুঃশাসনের নমুনা এবং মানবতাবিরোধী অপরাধ। বাংলাদেশে বর্তমান শাসক গোষ্ঠী ক্ষমতাসীন হওয়ার পর থেকে বিরোধী দল ও মতশূন্য একদলীয় কর্তৃত্ববাদী শাসন ব্যবস্থা টিকিয়ে রাখার জন্যই গুমকে পথের কাঁটা দূর করার প্রধান হাতিয়ার হিসেবে ব্যবহার করে একের পর এক মানবতাবিরোধী অপরাধ করে যাচ্ছে।’

রবিবার (২৯ আগস্ট) বিকালে গণমাধ্যমে পাঠানো এক বাণীতে ফখরুল এ কথা বলেন। ৩০ আগস্ট (সোমবার) গুমের শিকার ব্যক্তিদের স্মরণে আন্তর্জাতিক গুম দিবস উপলক্ষে এ বাণী দেন বিএনপি মহাসচিব।

মির্জা ফখরুল অভিযোগ করেন, ‘এই নৃশংস গুমের শিকার হয়েছেন সাবেক সংসদ সদস্য ইলিয়াছ আলী, সাইফুল ইসলাম হিরু, সাবেক কাউন্সিলর চৌধুরী আলম, সুমন, জাকির, মুন্নাসহ অসংখ্য মানুষ। আরেকটি অভিনব গুমের শিকার হয়েছেন সাবেক প্রতিমন্ত্রী ও দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। তাকে দুই মাস গুম করে রাখার পর পাচার করা হয়েছে অন্য দেশে।’

তিনি বলেন, ‘এসব ঘটনা দেশবাসীকে অজানা আতঙ্কে উদ্বিগ্ন করে তুলেছে। গুম হওয়া মানুষদের বেদনার্ত পরিবার এখনও পথ চেয়ে বসে আছে প্রিয়জনদের ফিরে আসার সম্ভাবনায়। রাষ্ট্র-সমাজে মানুষের মধ্যে ভয়, আতঙ্ক ও নিরাপত্তাহীনতার বোধ সৃষ্টির জন্যই গুমকে কৌশল হিসেবে ব্যবহার করে নিষ্ঠুর শাসক গোষ্ঠী।’

/এসটিএস/এমএস/এমওএফ/
সম্পর্কিত
রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে মার্কিন দূতাবাসের অভিনন্দন
কাল থেকে অফিস শুরু করবো, গেলে বুঝতে পারবো মন্ত্রণালয়ের পরিধি কত: পার্থ
সম্মান দেওয়ার মালিক আল্লাহ, রাজনীতিবিদের অহংকার করা উচিত নয়: শাহে আলম
সর্বশেষ খবর
চিকিৎসককে মারধর, গ্রেফতার আসামির ৫ দিনের রিমান্ড
চিকিৎসককে মারধর, গ্রেফতার আসামির ৫ দিনের রিমান্ড
হঠাৎ তেজগাঁও থানা পরিদর্শনে স্বরাষ্ট্রমন্ত্রী
হঠাৎ তেজগাঁও থানা পরিদর্শনে স্বরাষ্ট্রমন্ত্রী
ব্যক্তিগত যানবাহনে সিএনজি সরবরাহ বন্ধ রাখার দাবি 
ব্যক্তিগত যানবাহনে সিএনজি সরবরাহ বন্ধ রাখার দাবি 
জাতীয় হকি দলের বড় জয়
জাতীয় হকি দলের বড় জয়
সর্বাধিক পঠিত
নতুন দায়িত্ব পাচ্ছেন দুই মন্ত্রী
নতুন দায়িত্ব পাচ্ছেন দুই মন্ত্রী
মালয়েশিয়ায় কর্মী নিয়োগে ২৫ বাংলাদেশি এজেন্সির তালিকা প্রকাশ
মালয়েশিয়ায় কর্মী নিয়োগে ২৫ বাংলাদেশি এজেন্সির তালিকা প্রকাশ
এক মন্ত্রণালয়ে দুই প্রতিমন্ত্রী?
এক মন্ত্রণালয়ে দুই প্রতিমন্ত্রী?
মধ্যরাতে নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নিয়ে যা লিখলেন প্রধানমন্ত্রী
মধ্যরাতে নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নিয়ে যা লিখলেন প্রধানমন্ত্রী
মন্ত্রিসভায় রদবদল: নতুন সদস্যরা কে কোন মন্ত্রণালয়ে
মন্ত্রিসভায় রদবদল: নতুন সদস্যরা কে কোন মন্ত্রণালয়ে