ষড়যন্ত্রকারীরা মন্দিরে কোরআন শরীফ রেখেছিল: খন্দকার মোশারফ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ অক্টোবর ২০২১, ১৬:৫৬আপডেট : ১৬ অক্টোবর ২০২১, ১৬:৫৬

বিএনপির স্থায়ী কমিটি সদস্য ড. খন্দকার মোশারফ হোসেন বলেছেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এখানে অন্যান্য ধর্মের লোকেরা নির্ভয়ে নিজেদের ধর্ম পালন করতে পারে। দেশের সম্প্রীতি বিনষ্ট করার জন্য ষড়যন্ত্রকারীরা পবিত্র কোরআন শরীফ মন্দিরের রেখেছিল। আমরা এর তীব্র নিন্দা জানাই।

শনিবার (১৬ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবে তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বাংলাদেশ কল্যাণ পার্টি কর্তৃক আয়োজিত ‘মহানবী (সা.) এর পবিত্র জীবনাদর্শ ও সমকালীন বাংলাদেশ’ শীর্ষক এক আলোচনা সভা তিনি এ কথা বলেন।

খন্দকার মোশারফ বলেন, যারা এটা করেছে তাদের খুঁজে বের করে বিচারের দাবি জানাই। কেননা সম্প্রীতি নষ্ট করে এটাকে তারা একটা রাজনৈতিক রূপ দিতে চায়।

বিএনপির এই সিনিয়র নেতা বলেন, সরকারের সমালোচনা করার আমাদের অধিকার রয়েছে। সমালোচনা করলে সরকার সেটাকে সংশোধন করতে পারে। সেজন্য সারা বিশ্বে পার্লামেন্টে একটা শক্তিশালী বিরোধী দল থাকে। এখানে সরকারি দলের সমালোচনা করার জন্য বিরোধী দলের লোকেরা মামলায় জর্জরিত।

দলীয়করণ করে বিচার ব্যবস্থাকে সম্পূর্ণ ধ্বংস করে দেওয়া হয়েছে মন্তব্য করে তিনি বলেন, বিচারকদের আছে স্বাধীনভাবে বিচার করার অধিকার নাই। তাদের নির্দেশিত হয়ে রায় দিতে হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইবরাহীম।

/জেডএ/এমআর/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী