সরকার ধরা পড়ে গেছে: খন্দকার মোশাররফ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ অক্টোবর ২০২১, ১৮:৫৯আপডেট : ২৩ অক্টোবর ২০২১, ২২:০৬

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, মানুষ যখন আন্দোলনের প্রস্তুতি নিচ্ছে তখন তাদের দৃষ্টিকে ভিন্ন খাতে নেওয়ার জন্য পূজা মণ্ডপে কোরআন রেখে নাটকের সৃষ্টি করেছিল। সব অপকৌশল কিন্তু সফলতা লাভ করে না। এই অপকৌশলে সরকার ধরা পড়ে গেছে।

শনিবার (২৩ অক্টোবর) দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) নসরুল হামিদ মিলনায়তনে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় জাতীয়তাবাদী নবীন দল আয়োজিত আলোচনাসভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, ষড়যন্ত্র কেন করা হচ্ছে, কারণ আজকে মানুষ জানে এই সরকারের হাতে দেশ, জনগণ নিরাপদ নয়। জনগণের ভোটের অধিকার নেই, দেশে দ্রব্যমূল্য তারা নিয়ন্ত্রণ করতে পারছে না। সেজন্য মানুষ যখন প্রস্তুতি নিচ্ছে এই সরকারের হাত থেকে দেশকে রক্ষা করার জন্য, যখন দেশের জনপ্রিয় দল পরপর ৮ দিন সভা করে প্রস্তুতি নিচ্ছে, তখনই এই সরকারের মাথা খারাপ হয়ে গেছে। দেশের মানুষকে বিভ্রান্ত করে তারা ক্ষমতায় টিকে থাকতে চায়।

তিনি বলেন, বাংলাদেশ ৯০ ভাগ মুসলমানের দেশ। কিন্তু অত্যন্ত সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। আমার বিশ্বাস হয় না, এদেশে যারা পূজামণ্ডপ সাজিয়েছে তারা সেখানে কোরআন শরীফ রাখবে। আবার কোন ধর্মপ্রাণ মুসলমান মন্দিরে কোরআন রেখে আসবে- এটাও বিশ্বাস হয় না। তাহলে কার দোষ? আসলে এটা হলো ষড়যন্ত্র।

আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নাল আবেদিন ফারুক, যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল, জাতীয়তাবাদী নবীন দলের সভাপতি হুমায়ূন আহমেদ তালুকদার প্রমুখ।

/এসও/এমএস/
সম্পর্কিত
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কারামুক্তির দিন আজ
২২ বছর ধরে ব্যবসা করছেন বৃদ্ধ, রাতের আঁধারে দোকানটি গুঁড়িয়ে দিলেন বিএনপি নেতা
স্থানীয় নির্বাচন তো দূরের কথা, কর্মসূচিতেও অংশ নেওয়ার অধিকার নেই আ.লীগের: প্রতিমন্ত্রী
সর্বশেষ খবর
এক লিটার দুধেই জমবে মিষ্টির আয়োজন, বানিয়ে ফেলুন মিল্ক কেক
এক লিটার দুধেই জমবে মিষ্টির আয়োজন, বানিয়ে ফেলুন মিল্ক কেক
পুলিশের ওপর হামলা ঠেকাবে কে
পুলিশের ওপর হামলা ঠেকাবে কে
সিডনিতে এক মঞ্চে দুই বাংলার রক তারকা জেমস-রূপম
সিডনিতে এক মঞ্চে দুই বাংলার রক তারকা জেমস-রূপম
আজ রায়োর বিপক্ষে জ্বলে উঠবেন ভিনি? 
আজ রায়োর বিপক্ষে জ্বলে উঠবেন ভিনি? 
সর্বাধিক পঠিত
মঈন খান ও সালাহউদ্দিন আহমদের দায়িত্ব বাড়লো 
মঈন খান ও সালাহউদ্দিন আহমদের দায়িত্ব বাড়লো 
সেই ভবন ভাড়া নিয়ে কী করছিলেন ৬৩ বিদেশি নাগরিক, যা জানালো পুলিশ
সেই ভবন ভাড়া নিয়ে কী করছিলেন ৬৩ বিদেশি নাগরিক, যা জানালো পুলিশ
মেসির পর আর্জেন্টিনার নতুন অধিনায়কের নাম ঘোষণা
মেসির পর আর্জেন্টিনার নতুন অধিনায়কের নাম ঘোষণা
স্বর্ণের দামে বড় পতন
স্বর্ণের দামে বড় পতন
বড় অফারে ছোট করে ‘সিএ’ লিখে প্রচারণার অভিযোগ, বিক্ষুব্ধ গ্রাহক সামলাতে পুলিশ
বড় অফারে ছোট করে ‘সিএ’ লিখে প্রচারণার অভিযোগ, বিক্ষুব্ধ গ্রাহক সামলাতে পুলিশ