কারাগারে থেকেও খালেদা জিয়া গণতন্ত্রের জন্য লড়াই করছেন: মির্জা ফখরুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ ডিসেম্বর ২০২১, ১৩:৪৯আপডেট : ০৩ ডিসেম্বর ২০২১, ২১:৫০
কারাগারে থেকেও খালেদা জিয়া গণতন্ত্রের জন্য লড়াই করছেন বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, ‘আমরা বিশ্বাস করি—দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং গণতন্ত্র দুটি অবিচ্ছেদ অংশ। বাংলাদেশে এমন ক’জন নেতা আছেন যে এখনও কারাগারে আছেন, হাসপাতালে আছেন? তিনি দেশের গণতন্ত্রের জন্য সংগ্রাম করছেন, মাথা নোয়াননি, মানুষের অধিকারের জন্য সংগ্রাম করছেন।’
 
শুক্রবার (৩ ডিসেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে ‘বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি এবং বিদেশে চিকিৎসা’র দাবিতে জাতীয়তাবাদী কৃষক দল আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন।
 
মির্জা ফখরুল বলেন, ‘আমরা চাচ্ছি যে তাকে (খালেদা জিয়া) বিদেশে পাঠানোর সুযোগ দেন, চিকিৎসার সুযোগ দেন; এটা ন্যূনতম দাবি। এটা দয়া নয়, মহানুভবতা নয়, মানবিকতা নয়—এটা একজন নাগরিকের অধিকার। একটা মিথ্যা মামলা দিয়ে তিলে তিলে সচেতনভাবে তাকে হত্যা করা হচ্ছে।’
 
তিনি বলেন, চিকিৎসা পাওয়া খালেদা জিয়ার অধিকার, আমাদের অধিকার গণতন্ত্র ফিরে পাওয়া, ভোটের অধিকার ফিরে পাওয়া, কথা বলার অধিকার ফিরে পাওয়া।
 
বিএনপি মহাসচিব বলেন, আজকে বড় দুঃসময়, দেশে খালেদা জিয়ার মতো নেত্রীকে চিকিৎসা দেওয়া হয় না, বাংলার মানুষ তো চিকিৎসাই পায় না। 
 
আওয়ামী লীগের আমলে সুষ্ঠু নির্বাচন সম্ভব না উল্লেখ করে ফখরুল বলেন, ‘নির্বাচন ব্যবস্থা কী আছে? আপনারা দেখেন ইউনিয়ন পরিষদ নির্বাচন। এই নির্বাচনে কত মানুষের প্রাণ গেলো, প্রকাশ্য দিবালোকে পিটিয়ে ও গুলি করে হত্যা করা হলো। 
 
আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর ক্রসফায়ার বেড়েছে মন্তব্য করে বিএনপি মহাসচিব বলেন, কুমিল্লায় কাউন্সিলর হত্যাকাণ্ডে জড়িত তিন আসামিকে গ্রেফতারের পর তাদের ক্রসফায়ারে হত্যা করা হয়েছে। এর উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য একটাই, আসল যে খুনি তাকে যেন ধরা না যায়। ক্রসফায়ার হচ্ছে সবচেয়ে জঘন্য একটা অপরাধ। পুলিশ গ্রেফতার করার পর ক্রসফায়ার করে হত্যা করার মানে কি? রাষ্ট্র থাকে? মানুষের জীবনের নিরাপত্তা থাকে? আওয়ামী লীগ আসার পর কত যে বেড়েছে, আপনারা চিন্তাও করতে পারবেন না। 
 
জাতীয়তাবাদী কৃষক দলের সভাপতি হাসান জাফর তুহিনের সভাপতিত্বে সমাবেশে আরও উপস্থিত ছিলেন বিএন‌পির ভাইস চেয়ারম‌্যান শামসুজ্জামান দুদু, জাতীয়তাবাদী কৃষক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল, যুবদলের সভাপতি সাইফুল আলম নিরব, সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু প্রমুখ।
/জেডএ/ইউএস/এমওএফ/
সম্পর্কিত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান