বড়দিনের শুভেচ্ছা বিনিময়ে বিএনপি নেতারা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ ডিসেম্বর ২০২১, ১৯:৪২আপডেট : ২৩ ডিসেম্বর ২০২১, ১৯:৫৭

খ্রিস্টান সম্প্রদায়ের সদস্যদের নিয়ে বড়দিনের কেক কেটেছেন বিএনপির শীর্ষনেতারা। বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) বিকালে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে ছিল খ্রিস্টান সম্প্রদায়ের শুভেচ্ছা বিনিময়ের এই আয়োজন।

অনুষ্ঠানে বাইবেল পাঠের পর কেট কাটেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী , ইকবাল হাসান মাহমুদ টুকু এবং চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য বিজন কুমার সরকার। এতে ভার্চুয়ালি যুক্ত ছিলেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি খ্রিস্টান সম্প্রদায়কে বড়দিনের শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন।

মির্জা ফখরুলের কথায়, ‘যীশুখ্রিষ্টের জন্মদিন উপলক্ষে এই প্রার্থনা করি– আসুন সবাই ঐক্যবদ্ধ হই, অন্ধকারকে দূর করে আলোয় নিয়ে আসি এবং সকলকে একটি কল্যাণময় রাষ্ট্র উপহার দেই। আমি দল ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে বড়দিনের শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি।’

মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটকে সামনে এনে বিএনপি মহাসচিব বলেন, ‘আমরা যে লক্ষ্য নিয়ে দেশ স্বাধীন করেছিলাম; মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সকলকে নিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি তৈরি করেছিলাম এবং যুদ্ধের মধ্য দিয়ে দেশ স্বাধীন করেছিলাম; আমাদের সেই লক্ষ্য বাস্তবায়ন হয়নি। দীর্ঘ ৫০ বছর পরে আমরা দেখছি আজ এখানে মানবতা, মানুষের অধিকার ও ভোটের অধিকার ভূ-লুণ্ঠিত হচ্ছে, আমার কথা বলার স্বাধীনতাকে কেড়ে নেওয়া হচ্ছে।’

খালেদা জিয়ার ভীষণ অসুস্থতার বিষয়টি তুলে ধরেন দলের মহাসচিব। 

এলবার্ট পি কস্টার সভাপতিত্বে সুব্রত রোজারিও সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য অধ্যাপক সুকোমল বড়ুয়া, কেন্দ্রীয় নেতা গৌতম চক্রবর্তী, জন গোমেজ, মার্সেল এম চিরান।

/এসটিএস/জেএইচ/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বশেষ খবর
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী