সার্চ কমিটির কার্যক্রম তামাশা, নাম পাঠানো অর্থহীন: মির্জা ফখরুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ ফেব্রুয়ারি ২০২২, ১৮:২০আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২২, ১৮:৩৯

সার্চ কমিটির কার্য্ক্রমকে ‘তামাশা’ উল্লেখ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তাদের কাছে নির্বাচন কমিশনের নাম পাঠানো ‘অর্থহীন’। তিনি বলেন, ‘পুরোপুরিভাবে এটাতে (সার্চ কমিটি) তামাশা ছাড়া আর কিছু নেই। কারণ, এর একমাত্র লক্ষ্য হচ্ছে জনগণকে বিভ্রান্ত করা, বিভিন্নভাবে নিয়ে যাওয়া, একটা আইওয়াশ দেওয়া।’

বুধবার (১৬ ফেব্রুয়ারি) বিকালে গুলশানে দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সভার সিদ্ধান্ত জানাতে গিয়ে তিনি এসব মন্তব্য করেন।

ফখরুল বলেন, ‘২০১৪ ও ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচন ও স্থানীয় সরকারের নির্বাচনে এই সত্য প্রমাণিত হয়েছে। বিএনপি তারই প্রেক্ষাপটে মনে করে, এখন অনুসন্ধান কমিটিতে নাম প্রেরণ এবং নির্বাচন কমিশন গঠন একেবারেই অর্থহীন। বিএনপি বিশ্বাস করে, ক্ষমতা কুক্ষিগত রাখার নীলনকশার অংশ হিসেবে পুনরায় নির্বাচন কমিশন গঠনে সরকারি তৎপরতা সেই চক্রান্তের অংশ।’

সার্চ কমিটির প্রসঙ্গ টেনে মির্জা ফখরুল বলেন, ‘আমরা এত এত পদ্ধতিতে এভাবে সার্চ কমিটি তৈরি করে, সুশীল সমাজের মতামত নিয়ে ৩২২টা নাম নিয়ে, এর মধ্য থেকে প্রস্তাব করছি। আমরা তো কিছু করিনি। যা করেছেন তো আপনারাই দিয়েছেন সব নাম। এভাবে একই পদ্ধতিতে গত দুই-দুটি নির্বাচনের মতো নির্বাচন কমিশন গঠন করা হবে এবং একই পদ্ধতিতে তারা নির্বাচনটাকে নিয়ন্ত্রণ করবে।’

স্থায়ী কমিটির সিদ্ধান্ত তুলে ধরে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘বিএনপি মনে করে, জনগণের ম্যান্ডেটবিহীন বর্তমান অবৈধ আওয়ামী লীগ সরকারের অধীনে কোনও অবস্থাতেই নিরপেক্ষ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠান সম্ভব নয়। ২০১৪ ও ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচন ও স্থানীয় সরকারগুলোর নির্বাচনে এই সত্য প্রমাণিত হয়েছে।’

তিনি বলেন, ‘আমরা তাই মনে করি এই অবৈধ সরকারের পদত্যাগ, নিরপেক্ষ সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর এবং নিরপেক্ষ সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচন কমিশনের পরিচালনায় সবার গ্রহণযোগ্য, একটি অংশীদারিত্বমূলক নির্বাচনের মাধ্যমে জনগণের প্রতিনিধিত্বমূলক পার্লামেন্ট ও সরকার প্রতিষ্ঠাই বর্তমান সংকট উত্তরণের একমাত্র পথ।’

এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, ‘ভূতের মুখে রাম নাম বলে একটা কথা আছে তো। আওয়ামী লীগের মুখে গণতন্ত্রের কথা হচ্ছে সেটাই। যারা গণতন্ত্রের কথা বিশ্বাসই করে না, তারা গণতন্ত্র কোনোদিন প্র্যাকটিস করে না, প্র্যাকটিস করার সুযোগ দেয় না। যখন ক্ষমতায় এসেছে সব অধিকার কেড়ে নিয়েছে। তারা যখন এসব (গণতন্ত্র) কথা বলে, তখন জনগণ কি বিশ্বাস করে না করে, তা আমার চেয়ে আপনারেই বেশ ভালো জানেন।’

/এসটিএস/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
রাতের আঁধারে বিএনপি নেতার বাড়িতে হামলা ও ভাঙচুর
সংগৃহীত নামগুলো থেকেই একজন রাষ্ট্রপতি হবেন: বিএনপি নেত্রী
হাফিজ উদ্দিন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন, আশা ভোলার বিএনপি নেতাকর্মীদের
সর্বশেষ খবর
লাল জুতার গল্প: এক জোড়া জুতা, হাজার মানুষের অদৃশ্য কষ্টের কথা
লাল জুতার গল্প: এক জোড়া জুতা, হাজার মানুষের অদৃশ্য কষ্টের কথা
সমালোচকদের নেইমার বললেন, ‘নিজের কাজ করুন’
সমালোচকদের নেইমার বললেন, ‘নিজের কাজ করুন’
পদত্যাগের পর কোন দলে যোগ দিলেন মেঘমল্লার বসু
পদত্যাগের পর কোন দলে যোগ দিলেন মেঘমল্লার বসু
শুধু গবেষণা নয়, ক্যান্সার চিকিৎসাতেও বদল আনতে পারে চীনের নতুন প্রযুক্তি
শুধু গবেষণা নয়, ক্যান্সার চিকিৎসাতেও বদল আনতে পারে চীনের নতুন প্রযুক্তি
সর্বাধিক পঠিত
পরবর্তী রাষ্ট্রপতি কে, একজনের নাম উল্লেখ করে যা বললেন আসিফ নজরুল
পরবর্তী রাষ্ট্রপতি কে, একজনের নাম উল্লেখ করে যা বললেন আসিফ নজরুল
রান্নার সময় মাংস কেন সবুজ হলো, নতুন কারণ জানালেন বিশেষজ্ঞ
রান্নার সময় মাংস কেন সবুজ হলো, নতুন কারণ জানালেন বিশেষজ্ঞ
একটি পুরো দেশের চেয়েও বড় বিশ্বের এই বৃহত্তম বিমানবন্দর
একটি পুরো দেশের চেয়েও বড় বিশ্বের এই বৃহত্তম বিমানবন্দর
প্রেমিকার জন্য স্পেনের রাজকন্যাকে কি প্রত্যাখ্যান করেছেন গাভি
প্রেমিকার জন্য স্পেনের রাজকন্যাকে কি প্রত্যাখ্যান করেছেন গাভি
সংগৃহীত নামগুলো থেকেই একজন রাষ্ট্রপতি হবেন: বিএনপি নেত্রী
সংগৃহীত নামগুলো থেকেই একজন রাষ্ট্রপতি হবেন: বিএনপি নেত্রী