ক্রয়ক্ষমতা বেড়েছে আ.লীগ নেতাদের, সাধারণ মানুষদের না: মির্জা আব্বাস

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০৪ মার্চ ২০২২, ১৩:১৬ আপডেট : ০৪ মার্চ ২০২২, ১৩:২৫

'মানুষের ক্রয়ক্ষমতা তিনগুণ বেড়েছে, আয় চারগুণ’ তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদের এমন বক্তব্যের সমালোচনা করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, ‘যদি ক্রয়ক্ষমতা বেড়ে থাকে সেটা বেড়েছে আওয়ামী লীগের চামচাদের, নেতাদের, সাধারণ মানুষদের না।’

শুক্রবার (৪ মার্চ) জাতীয় প্রেসক্লাবের সামনে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি'র সদস্যসচিব রফিকুল আলম মজনুসহ সকল ‘রাজবন্দীর’ মুক্তির দাবিতে এক সমাবেশে তিনি এসব কথা বলেন।

‘দ্রব্যমূল্য বৃদ্ধির কারণে মানুষের নাভিশ্বাস উঠেছে’ মন্তব্য করে মির্জা আব্বাস বলেন, ‘ক্রয়ক্ষমতা আর দ্রব্যমূল্য বৃদ্ধি এক জিনিস নয়, আপনার প্রথমে শিখতে হবে দ্রব্যমূল্য বৃদ্ধি আর ক্রয় ক্ষমতা এক কথা নয়।’

তিনি আরও বলেন, ‘আমরা সকলেই একটি কারাগারে বন্দি হয়েছি। সাভারে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সমাবেশে গিয়েছিলেন, তার নামে মামলা দেওয়া হয়েছে। বিএনপি'র কোনও নেতাকর্মীর নামে মামলা দেওয়া বাকি রাখেন নাই। শুধু বৃদ্ধ বাবা-মা ছাড়া সবার বিরুদ্ধেই মামলা দিয়েছেন।’

বিএনপির এই সিনিয়র নেতা বলেন, এরশাদের আমলে দমন-নিপীড়ন করে আন্দোলন বন্ধ করা যায়নি। বরং সে আন্দোলনেই এরশাদ সরকারের পতন হয়েছিল। জেলের তালা ভেঙে আমাদের মুক্তি করা হয়েছিল। মজনুকে আটক করেছেন, তাতে আন্দোলন কমেনি, কেউ ভয় পায়নি; বরং আন্দোলন বেড়েছে। 

সমাবেশে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুল সালাম, যুগ্ম মহাসচিব খায়রুল কবির ও ঢাকা উত্তর বিএনপির সদস্যসচিব আমিনুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।

/জেডএ/ইউএস/
সম্পর্কিত
আশুলিয়ায় মাদ্রাসায় হামলা-ভাঙচুর ও লুটপাট, নেতৃত্বে বিএনপি নেতা
ঠাকুরগাঁওয়ে রাষ্ট্রপতির ভাইসহ মনোনয়নপত্র জমা দিলেন বিএনপির দুই নেতা, কারণ কী
মেধা আছে, নৈতিকতা নেই—এমন শিক্ষা বিপজ্জনক: এ্যানি
সর্বশেষ খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
প্রথমবার কক্ষপথে স্পেসএক্সের স্টারশিপ, ২৬ স্যাটেলাইট উৎক্ষেপণ
প্রথমবার কক্ষপথে স্পেসএক্সের স্টারশিপ, ২৬ স্যাটেলাইট উৎক্ষেপণ
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাপে কাটা সেই শিক্ষার্থীর শারীরিক অবস্থা কেমন? 
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাপে কাটা সেই শিক্ষার্থীর শারীরিক অবস্থা কেমন? 
কিশোর গ্যাং নির্মূলে শর্টকাট সমাধান চাওয়া ভুল হবে: এসআরবি
কিশোর গ্যাং নির্মূলে শর্টকাট সমাধান চাওয়া ভুল হবে: এসআরবি
সর্বাধিক পঠিত
নতুন ভবনে নিজের নাম দেখেই উদ্বোধন করেননি হাসনাত, বললেন দেশের নাম দিতে
নতুন ভবনে নিজের নাম দেখেই উদ্বোধন করেননি হাসনাত, বললেন দেশের নাম দিতে
ফ্যামিলি কার্ড নিয়ে নতুন সিদ্ধান্ত
ফ্যামিলি কার্ড নিয়ে নতুন সিদ্ধান্ত
প্রাথমিকে নিয়োগবঞ্চিত ৮১৭ জনের বিষয়ে সিদ্ধান্ত জানালেন শিক্ষামন্ত্রী 
প্রাথমিকে নিয়োগবঞ্চিত ৮১৭ জনের বিষয়ে সিদ্ধান্ত জানালেন শিক্ষামন্ত্রী 
আকাশসীমার অনুমতি দেয়নি পাকিস্তান, থমকে আছে রূপপুরের ইউরেনিয়াম পরিবহন
আকাশসীমার অনুমতি দেয়নি পাকিস্তান, থমকে আছে রূপপুরের ইউরেনিয়াম পরিবহন
প্রত্যেক কর্মীর হাতে আইফোন তুলে দিলেন অফিসের বস!
প্রত্যেক কর্মীর হাতে আইফোন তুলে দিলেন অফিসের বস!