কারবালার মূলবার্তা নিপীড়কের বিরুদ্ধে প্রতিরোধ: মির্জা ফখরুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ আগস্ট ২০২২, ১৭:২৯আপডেট : ০৮ আগস্ট ২০২২, ১৮:৩৪

পবিত্র আশুরা উপলক্ষে বাণী দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, ‘কারবালার মূল বার্তা হচ্ছে—ব্যক্তিগত কোনও অভিলাষ নয় বরং অবিচার, জবরদস্তি, মিথ্যা অহংকার ও আত্মসম্মানহীন নিপীড়কের বিরুদ্ধে প্রতিরোধ করা।’

সোমবার (৮ আগস্ট) গণমাধ্যমে পাঠানো বাণীতে বিএনপির মহাসচিব এ কথা বলেন। মঙ্গলবার (৯ আগস্ট) পবিত্র আশুরা উপলক্ষে এ বাণী দেন তিনি।

বাণীতে উল্লেখ করা হয়, হজরত মুহম্মদ (সা.)-এর প্রিয় দৌহিত্র হজরত ইমাম হোসেন (রা.)-এর শাহাদাতবরণের মর্মস্পর্শী ও শোকাবহ স্মৃতিবিজড়িত দিন ১০ মহররম আমাদের আজও গভীর দুঃখ ও বেদনায় ভারাক্রান্ত করে তোলে। মহররম অর্থ মর্যাদাপূর্ণ, তাৎপর্যপূর্ণ। তাছাড়াও মানব জাতির ঊষালগ্ন থেকেই অনেক ইতিহাস, ঐতিহ্য ও রহস্যময় তাৎপর্য নিহিত রয়েছে এই মাসকে ঘিরে।

তিনি বলেন, ‘কারবালার ঘটনা বিশ্ব মুসলিমসহ সারা মানব জাতিকে শোক ও বেদনায় স্তব্ধ করে দেয়। অসত্য, জুলুম ও অন্যায়ের বিরুদ্ধে জেহাদ এবং মানবিক সাম্য ও মানবমর্যাদা প্রতিষ্ঠা করতে গিয়ে কারবালায় তিনি, নিজ পরিবার, ঘনিষ্ঠজন ও অনুচররা জালিমের হাতে শহীদ হন।’

 

/এসটিএস/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
সর্বশেষ খবর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি