যুবদল সভাপতি টুকুসহ ৭ জন রিমান্ডে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ ডিসেম্বর ২০২২, ১৮:১১আপডেট : ০৪ ডিসেম্বর ২০২২, ১৮:১১

রাজধানীর পল্টন থানায় দায়ের করা মামলায় জাতীয়তাবাদী যুবদল সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু ও কেন্দ্রীয় সহ-সভাপতি নুরুল ইসলাম নয়নসহ সাত জনের চারদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

রিমান্ডপ্রাপ্ত অপর আসামিরা হলেন– মোকলেস মিয়া, মোশাররফ হোসেন খোকন, জজ মিয়া, ফরিদ উদ্দিন মনা ও আব্দুল্লাহ।

রবিবার (৪ ডিসেম্বর) তাদের আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার সুষ্ঠু তদন্তের প্রয়োজনে তাদের সাত দিন করে রিমান্ডের আবেদন করে। আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শফি উদ্দিন তাদের রিমান্ডের এ আদেশ দেন।

গত ২৬ মে পল্টন থানার উপ-পরিদর্শক মো. কামরুল হাসান বাদী হয়ে বিএনপি নেতা রিজভীসহ ৩০ জনের নাম উল্লেখ করে এ মামলা করেন। মামলায় ১০০/১৫০ অজ্ঞাত আসামি করা হয়।

মামলার অভিযোগে বলা হয়, আসামিরা বেআইনি মিছিল বের করে দাঙ্গা-হাঙ্গামা, কাঠের মশাল, বাঁশের লাঠিসোঁটা নিয়ে রাস্তায় বের হয়। তারা সরকারবিরোধী বিভিন্ন উসকানিমূলক বক্তব্য ও অবমাননাকর স্লোগান দেন। এ সময় ভাঙচুর ও পুলিশের ওপর আক্রমণ করেন মিছিলকারীরা। এতে এক পুলিশ কনস্টেবল ও আনসার সদস্য আহত হন।

আরও পড়ুন-

যুবদল সভাপতি টুকু গ্রেফতার

/টিএইচ/আরকে/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম