বিনা ওয়ারেন্টে নেতাকর্মীদের গ্রেফতার বন্ধে পুলিশের হস্তক্ষেপ চায় বিএনপি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ মার্চ ২০২৩, ১৫:০৬আপডেট : ২৩ মার্চ ২০২৩, ১৫:০৬

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ২০১৪ ও ‘১৮ সালের নির্বাচনে মতো আবারও বিএনপির নেতাকর্মীদের গ্রেফতার করা হচ্ছে বলে দাবি করেছে দলটি। বৃহস্পতিবার (২৪ মার্চ) দুপুরে ঢাকা মগানগর পুলিশ (ডিএমপি) কমিশনারের সঙ্গে বিএনপির পাঁচ সদস্যদের একটি প্রতিনিধি দল সাক্ষাৎ করে এই বিষয়ে পুলিশের হস্তক্ষেপ চায়। সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সামনে এই তথ্য উপস্থাপন করেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমানউল্লাহ আমান।

তিনি বলেন, ‘আগামী নির্বাচনকে সামনে রেখে প্রশাসন আবারও গ্রেফতার শুরু করেছে। আপনার দেখেছেন, বিনা ওয়ারেন্টে যুবদলের সাধারণ সম্পাদককে গ্রেফতার করেছে। বনানীর একটি ক্লাবে সামাজিক অনুষ্ঠানে থেকে ৫৩ জনকে গ্রেফতার করেছে। এমনিভাবে অনেক নেতাকর্মীকে তারা গ্রেফতার করেছে। আমরা তাদের (পুলিশ) অনুরোধ করেছি, রমজানে বিনা ওয়ারেন্টে নেতাকর্মীদের গ্রেফতার না করতে।’

আমানউল্লাহ বলেন, ‘যেখানে কথা বলছি, সবাই বলছে ওপরের নির্দেশে গ্রেফতার করা হচ্ছে। আমরা বলেছি, এই গ্রেফতার বন্ধ করতে হবে। যদি ওয়ারেন্ট থাকে দেখিয়ে গ্রেফতার করবেন। যাদের নামে ওয়ারেন্ট নেই, বাসায় ঘুমাচ্ছে, তাদের রাত ৩টায় তুলে নিয়ে আসবেন, এটা হবে না।’

এর আগে সকাল ১১টার দিকে ডিএমপি কমিশনারের কার্যালয়ে আসেন বিএনপির পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল। সেখানে ডিএমপির   কমিশনার খন্দকার গোলাম ফারুকের সঙ্গে ঘণ্টাব্যাপী বৈঠক করেন তারা। এসময় আরও উপস্থিত ছিলেন বিএনপির ঢাকা মহানগর দক্ষিণ শাখার আহ্বায়ক আব্দুস সালাম, ঢাকা মহানগর উত্তর শাখার সদস্য সচিব আমিনুল হক, দক্ষিণের সদস্য সচিব রফিকুল আলম মজনু এবং বিএনপি প্রচার সম্পাদক শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি।

/কেএইচ/এফএস/
সম্পর্কিত
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
সর্বশেষ খবর
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি