সংলাপের চিঠি হলো ভোট চুরির লেটেস্ট কৌশল: মির্জা ফখরুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ মার্চ ২০২৩, ২০:১০আপডেট : ২৫ মার্চ ২০২৩, ২০:১০

নির্বাচন কমিশনের সংলাপের চিঠিকে ‘ভোট চুরির লেটেস্ট কৌশল’ বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, 'অতীতে কেউ ভোট দিতে পেরেছেন? আবার ওই কাজ শুরু করতে যাচ্ছে। এবার একটু চাপাচাপি বেশি। পরশীরা বলছে যে আগের মতো ভোট আর চলবে না। জাপানের রাষ্ট্রদূত তো বলেই ফেললেন যে বাপের জন্মে শুনিনি আগের রাত্রে ভোট হয়। ওই জন্য এখন আবার নতুন নতুন কৌশল। তার মধ্যে নতুন লেটেস্ট কৌশল হচ্ছে নির্বাচন কমিশনের আমাদের একটা চিঠি দেওয়া।’

শনিবার (২৫ মার্চ) রাজধানীর গুলিস্তানে মহানগর নাট্যমঞ্চে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। বিএনপির উদ্যোগে স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে এই আলোচনা সভা হয়।

মির্জা ফখরুল বলেন, ‘নতুন নির্বাচন কমিশন গঠন করে সেই কমিশনের অধীনে এখানে নির্বাচন হবে এবং জনগণ ভোট দেবে। এটাই আমাদের শেষ কথা।’

সুষ্ঠু ভোট করার ক্ষমতা ইসির নাই মন্তব্য করে তিনি বলেন, 'নির্বাচন কমিশনের কোনও ক্ষমতা আছে নাকি? সে পারবে এই প্রশাসনকে সোজা করতে? চিঠি-টিঠি দিয়ে অযথা কেন আপনারা হয়রান হচ্ছেন।’

নির্বাচন কমিশনের সংলাপের চিঠির বিষয়ে বিএনপি মহাসচিব বলেন, ‘এটা নিয়ে আমি এখনই কথা বলতে চাই না। সোমবার আমাদের স্ট্যান্ডিং কমিটির মিটিং আছে। সেই মিটিংয়ে আমরা সিদ্ধান্ত নেবো।’

সরকারের উদ্দেশে মির্জা ফখরুল বলেন, ‘আমাদের কথা একটাই। মানে মানে তত্ত্বাবধায়ক সরকার মেনে নাও, মানে মানে পদত্যাগ করো, মানে মানে সংসদ বিলুপ্ত করো এবং একটা তত্ত্বাবধায়ক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করো।’

এসময় দেশকে রক্ষার জন্য যেকোনও ত্যাগ স্বীকার করতে নেতাকর্মীদের সর্বাত্মক প্রস্তুতি নেওয়ার আহ্বানও জানান বিএনপি মহাসচিব।

আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, সেলিমা রহমান, ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, শাহজাহান ওমর, হাফিজ উদ্দিন আহমেদ, এজেডএম জাহিদ হোসেন, আহমেদ আজম খান, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আমান উল্লাহ আমান, আবদুস সালাম, জয়নুল আবদিন ফারুক, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সাধারণ সম্পাদক সাদেক আহমেদ খান প্রমুখ।

 

/জেডএ/এফএস/
সম্পর্কিত
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
সর্বশেষ খবর
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি