সংবিধানের দোহাই দিয়ে ক্ষমতায় যাওয়া যাবে না: আমির খসরু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ মার্চ ২০২৩, ২১:০৫আপডেট : ৩১ মার্চ ২০২৩, ২১:০৫

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বর্তমান সরকার খালি সংবিধানের দোহাই দিচ্ছে। তাহলে দিনের ভোট রাতে করা কি সংবিধান লঙ্ঘন নয়? বিএনপির ৩৫ লাখ নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া সংবিধান লঙ্ঘন নয়?

শুক্রবার (৩১ মার্চ) রাজধানীর নিকুঞ্জ কনভেনশন হলে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ফোরাম আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে আমির খসরু মাহমুদ এসব কথা বলেন।

আমির খসরু উল্লেখ করেন, সংবিধান হচ্ছে— বাংলাদেশের মানুষের অধিকার রক্ষার জন্য, দেশের শান্তির জন্য, দেশের মানুষের সব স্বার্থ সংরক্ষণের জন্য। তাই সংবিধান আগে সংশোধন করে তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠিত করে নির্বাচন দিন।’

তিনি বলেন, ‘সবকিছু ধ্বংস করে সংবিধানের দোহাই দিয়ে লাভ নেই। সংবিধান সংশোধন করতেই হবে। কিন্তু আজকে এই সরকার আবারও সংবিধানের দোহাই দিয়ে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছে। তবে সংবিধানের দোহাই দিয়ে আর ক্ষমতায় যাওয়া যাবে না।’

আমির খসরু বলেন, ‘‘বাংলাদেশে বর্তমানে জীবনের কোনও নিরাপত্তা নেই। সম্প্রতি নওগাঁয় জেসমিন সুলতানাকে তুলে নিয়ে ‘হত্যা’ করা হলো। সম্প্রতি প্রথম আলোর সাংবাদিক শামসুজ্জামানকে তুলে নেওয়া হয়েছে। তার আগে সুপ্রিমকোর্ট বার নির্বাচনে সাংবাদিকদেরকে কীভাবে পেটানো হয়েছে। আজকে বাংলাদেশে কোনও মানুষের নিরাপত্তা নেই।’’

সংগঠনের সভাপতি প্রকৌশলী এটিএম সামস উদ্দিন খানের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন— অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্সের (অ্যাব) সভাপতি প্রকৌশলী রিয়াজুল ইসলাম রিজু, মহাসচিব প্রকৌশলী আলমগীর হাছিন আহমেদ, সহসভাপতি প্রকৌশলী মোস্তফা-ই-জামান সেলিম, যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুসহ আয়োজক সংগঠনের নেতাকর্মীরা।

/এসটিএস/এপিএইচ/
সম্পর্কিত
বিশ্বমানবের নিকট অসাধারণ আলোকবর্তিকা মহানবী (সা.): রিজভী 
শেখ হাসিনার আত্মীয় বলায় যা বললেন আন্দালিভ রহমান পার্থ
পাল্লা দিয়ে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা অপকর্মে সম্পৃক্ত হচ্ছে: রাশেদ খাঁন  
সর্বশেষ খবর
পুলিশ পায়নি কূলকিনারা, দেড় বছর কালু মিয়া পিবিআইকে জানালো নাটক সাজানো হয়েছিল 
পুলিশ পায়নি কূলকিনারা, দেড় বছর কালু মিয়া পিবিআইকে জানালো নাটক সাজানো হয়েছিল 
স্বাস্থ্য খাতে ফার্মাসিস্টদের ভূমিকা আরও বাড়াতে হবে: রুমন
স্বাস্থ্য খাতে ফার্মাসিস্টদের ভূমিকা আরও বাড়াতে হবে: রুমন
ডায়েট না করেও ওজন কমানোর ৯ কৌশল
ডায়েট না করেও ওজন কমানোর ৯ কৌশল
শাহজালালের তৃতীয় টার্মিনাল পরিচালনার প্রস্তাব জাপানি প্রতিষ্ঠানের
শাহজালালের তৃতীয় টার্মিনাল পরিচালনার প্রস্তাব জাপানি প্রতিষ্ঠানের
সর্বাধিক পঠিত
শেখ হাসিনার আত্মীয় বলায় যা বললেন আন্দালিভ রহমান পার্থ
শেখ হাসিনার আত্মীয় বলায় যা বললেন আন্দালিভ রহমান পার্থ
ঘুম থেকে তুলে ছেলেকে পুলিশের হাতে দিই, গায়ে ছিল গেঞ্জি: সিদ্ধার্থের বাবা
ঘুম থেকে তুলে ছেলেকে পুলিশের হাতে দিই, গায়ে ছিল গেঞ্জি: সিদ্ধার্থের বাবা
প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী
প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী
৪০ লাখের বেশি ইভি ফেরত নেওয়ার নির্দেশ
৪০ লাখের বেশি ইভি ফেরত নেওয়ার নির্দেশ
বিদ্রোহী শিবির ঘুরে আবারও মমতার কাছে ফিরলেন কাসেম সিদ্দিকী
বিদ্রোহী শিবির ঘুরে আবারও মমতার কাছে ফিরলেন কাসেম সিদ্দিকী