ইফতার মাহফিলে সাংবাদিকদের ওপর বিএনপির নেতাকর্মীদের হামলা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ মার্চ ২০২৩, ২১:০৬আপডেট : ৩১ মার্চ ২০২৩, ২১:০৬

রাজধানীর মিরপুর ২ নম্বর ওয়ার্ড কমিউনিটি সেন্টারে পল্লবী ও রূপনগর থানার বিএনপির উদ্যোগে এক ইফতার অনুষ্ঠানের আয়োজন হয়। এ সময় দায়িত্বরত কয়েকজন সাংবাদিকদের ওপর স্থানীয় নেতাকর্মীরা হামলা চালায়। শুক্রবার (৩১ মার্চ) সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

ঘটনার পর সাংবাদিকদের কাছে দুঃখপ্রকাশ করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় নেতাকর্মীদের ওপর ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখান তিনি।

পল্লবী থানা আয়োজিত ওই ইফতার অনুষ্ঠানে স্কাইপে লন্ডন থেকে বক্তব্য রাখেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

জানা গেছে, ইফতার অনুষ্ঠানে ব্যাপক নেতা-কর্মীর সমাগমের মধ্যেও সাংবাদিকদের দাঁড়ানোর জায়গা ছিল। সাংবাদিকরা এক পাশে দাঁড়িয়ে তাদের দায়িত্ব পালন করছেন। এ সময় কয়েকজন নেতাকর্মী তাদের সঙ্গে বাড়বিতণ্ডায় জড়ায়। পরক্ষণে মারমুখী হয়ে হামলা চালায়। এতে কয়েকজন সাংবাদিক আহত হন। এ সময় মঞ্চ থেকে কেন্দ্রীয় নেতারা এসে পরিস্থিতি সামাল দেন।

অনুষ্ঠানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল তার বক্তব্যের শুরুতে এ রকম ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেন। তিনি বলেন, আমাদের সাংবাদিক ভাইদের সঙ্গে কয়েকজন ব্যক্তির একটা অনাকাঙ্ক্ষিত ও অনভিপ্রেত যে ঘটনা ঘটেছে, সে জন্য আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, এই রূপনগর, পল্লবী থানার নেতা-কর্মীদের আপনারা কি সত্যিকারই দলকে ভালোবাসেন? মনে হয় না। তা না হলে আজ এই ঘটনা ঘটতো না।

ফখরুল বলেন, আপনারা অতিথিদের সম্মান করতে জানেন না। আমি অত্যন্ত দুঃখিত ও শোকাহত। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব বক্তৃতা করছেন। এই সময়ে আপনারা এসব ঘটনা ঘটিয়েছেন। আমি অনুরোধ করবো, দয়া করে শৃঙ্খলার সঙ্গে এখানে থাকেন। আমি ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, বিএনপির নেতাদের অনুরোধ করবো, আপনারা দয়া করে শৃঙ্খলাবদ্ধ হন। শৃঙ্খলা ছাড়া কোনও যুদ্ধে জয়লাভ করা যায় না; কোনও বিজয় লাভ করা যায় না।

কারা কারা এই ঘটনা ঘটিয়েছে, আমি নিজে দেখেছি জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, এরা কারা? এখানে আওয়ামী লীগের দালালরা ঢুকেছে। এখানে সরকারের দালালর এসেছে। আমি আবারো আমার সাংবাদিক ভাইদের কাছে ব্যক্তিগতভাবে ও দলের পক্ষ থেকে ক্ষমা চাচ্ছি।

এ সময় কিছু নেতাকর্মী উচ্ছৃঙ্খলতা ও হইচই শুরু করলে আবারও ক্ষোভ প্রকাশ করে ও ধমক দিয়ে মির্জা ফখরুল বলেন, এরা কারা? চুপ, থামো। পরে নেতাদের প্রতিও তিনি ক্ষোভ ঝাড়েন কেন সাংবাদিকদের জন্য জায়গা নির্দিষ্ট করা হলো না।

/এসটিএস/এনএআর/
সম্পর্কিত
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
সর্বশেষ খবর
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি