নদী দখলের সঙ্গে সরকারের লোকজন জড়িত: মির্জা ফখরুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ মে ২০২৩, ১৬:১৫আপডেট : ০৫ মে ২০২৩, ১৭:০২

সরকারের লোকজনই নদী দখলের সঙ্গে জড়িত বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘তুরাগ নদীর তীরে সরকারের অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সহযোগিতায় অনেক প্রতিষ্ঠান গড়ে উঠেছে। এসব প্রতিষ্ঠান করা হয়েছে নদী ভরাট করে। এর সঙ্গে সরকারের লোকজন জড়িত, কিন্তু তাদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি।’

শুক্রবার (৫ মে) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে ‘জলবায়ু পরিবর্তন: বাংলাদেশ ও নদী’ শীর্ষক এক সেমিনারে বিএনপির মহাসচিব এই অভিযোগ করেন। বিএনপি আয়োজিত এই সেমিনারে প্রধান অতিথি ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন।

নদী নিয়ে সরকারের কোনও পরিকল্পনা নেই বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল। তিনি বলেন, ‘এই সরকার উন্নয়নের ঢাকঢোল পিটিয়ে যাচ্ছে। কিন্তু নদীকে পরিশুদ্ধ করার, সঠিকভাবে প্রবাহিত করার কোনও পরিকল্পনা তাদের নেই।’

‘জনগণের ভবিষ্যৎ সুন্দর করার জন্য সরকারের কোনও লক্ষ্য নেই। জনগণের বেঁচে থাকার পথ সুগম করার জন্য কোনও লক্ষ্য নেই। জোর করে ক্ষমতা দখল করে আছে। লক্ষ্য একটাই, যে করেই হোক ক্ষমতায় টিকে থাকতে হবে’, বলেন তিনি।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সাবেক মন্ত্রী ও দলের ভাইস চেয়ারম্যান হাফিজ উদ্দিন আহমেদ বীরবিক্রম। মূল প্রবন্ধ উপস্থাপন করেন হাসনা জসীমউদদীন মওদুদ।

/এসটিএস/ইউএস/এমওএফ/
সম্পর্কিত
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ
জবাবদিহিমূলক রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমেই জনগণের ভালোবাসার প্রতিদান দিতে চাই: তারেক রহমান 
প্রধানমন্ত্রীর নিউ ইয়র্ক সফর সফল করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ কাজ করার আহ্বান রিজভীর
সর্বশেষ খবর
থানার হাজত থেকে আসামিদের ভিডিও বার্তা, এসআই-কনস্টেবল প্রত্যাহার
থানার হাজত থেকে আসামিদের ভিডিও বার্তা, এসআই-কনস্টেবল প্রত্যাহার
গ্যাস-বিদ্যুৎ সংকট নিয়ে যা বললেন রশিদুজ্জামান মিল্লাত
গ্যাস-বিদ্যুৎ সংকট নিয়ে যা বললেন রশিদুজ্জামান মিল্লাত
রায়ে সন্তোষ আছিয়ার মায়ের, দ্রুত কার্যকরের দাবি
রায়ে সন্তোষ আছিয়ার মায়ের, দ্রুত কার্যকরের দাবি
পে-স্কেল কী, কোন গ্রেডে কারা?
পে-স্কেল কী, কোন গ্রেডে কারা?
সর্বাধিক পঠিত
সালমান শাহর নায়িকারা কে কোথায়
সালমান শাহর নায়িকারা কে কোথায়
চারপাশে প্রলয়, ভাইরাল সবুজ বাড়িটি টিকে রইলো কীভাবে: ব্যাখ্যা দিলেন প্রকৌশলীরা
চারপাশে প্রলয়, ভাইরাল সবুজ বাড়িটি টিকে রইলো কীভাবে: ব্যাখ্যা দিলেন প্রকৌশলীরা
সব গ্রেডের সরকারি কর্মচারীরা পাবেন মোবাইল ভাতা
সব গ্রেডের সরকারি কর্মচারীরা পাবেন মোবাইল ভাতা
ববি হাজ্জাজের নির্দেশে ব্যাটারিচালিত অটোরিকশার বিরুদ্ধে অভিযান
ববি হাজ্জাজের নির্দেশে ব্যাটারিচালিত অটোরিকশার বিরুদ্ধে অভিযান
মির্জা ফখরুলের আসনে জামায়াতের প্রার্থী সেই দেলাওয়ার, এবার বিজয়ী হওয়ার আশা
মির্জা ফখরুলের আসনে জামায়াতের প্রার্থী সেই দেলাওয়ার, এবার বিজয়ী হওয়ার আশা