রেজা কিবরিয়া ও নুরপন্থিদের সঙ্গে আলাদাভাবে বসবে বিএনপি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ জুলাই ২০২৩, ১৭:২৮আপডেট : ১০ জুলাই ২০২৩, ১৭:৪২

সরকার পতনের আন্দোলনের লক্ষ্যে সমমনা রাজনৈতিক দলগুলোর চলমান সংলাপের অংশ হিসেবে গণঅধিকার পরিষদের সঙ্গেও বৈঠক করবে বিএনপি। সোমবার (১০ জুলাই) বিকালে ড. রেজা কিবরিয়ার নেতৃত্বাধীন অংশের সঙ্গে আলোচনা করবেন দলের সিনিয়র নেতারা। রেজা কিবরিয়া বর্তমানে নিউ ইয়র্কে রয়েছেন। এছাড়া মঙ্গলবার (১১ জুলাই) নুরুল হক নুরের অনুসারী অংশের সঙ্গে কথা বলবে বিএনপি।

সোমবার বিকালে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, আজ বিকালে রেজা কিবরিয়ার নেতৃত্বাধীন গণঅধিকার পরিষদের সঙ্গে আলোচনা করবে বিএনপি। আলোচনা কিছুক্ষণের মধ্যে শুরু হবে।

এদিন বিকালে রেজা কিবরিয়া বাংলা ট্রিবিউনকে জানান, তিনি নিউ ইয়র্কে থাকায় সংলাপে কর্নেল অব. মশিউজ্জামান ও মো. ফারুক হাসান নেতৃত্ব দেবেন।

এদিকে, গণঅধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নুর বাংলা ট্রিবিউনকে জানান, তাদের অংশের সঙ্গে মঙ্গলবার (১১ জুলাই) সকাল ১১টায় বৈঠক হওয়ার কথা রয়েছে। আজ দলের কাউন্সিল থাকায় হচ্ছে না।

/এসটিএস/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি