প্রধান বিচারপতির বাসায় ভাঙচুর মামলায় মির্জা ফখরুল গ্রেফতার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ অক্টোবর ২০২৩, ২০:৪৪আপডেট : ২৯ অক্টোবর ২০২৩, ২১:৩৫

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে গ্রেফতার দেখানো হয়েছে। শনিবার (২৮ অক্টোবর) রাজধানীর নয়া পল্টনে বিএনপির মহাসমাবেশ চলাকালে উসকানি দিয়ে পুলিশের ওপর হামলা করানো এবং প্রধান বিচারপতির বাসায় ভাঙচুরের ঘটনায় দায়ের করা মামলায় গ্রেফতার দেখানো হয় তাকে।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম শাখার উপ-পুলিশ কমিশনার ফারুক হোসেন রবিবার (২৯ অক্টোবর) সন্ধ্যায় বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, রমনা থানায় প্রধান বিচারপতির বাসায় ভাঙচুরের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। মামলা নম্বর ১৯। এই মামলায় গ্রেফতার দেখিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে কোর্টে পাঠানো হয়েছে।

রবিবার (২৯ অক্টোবর) সকালে রাজধানীর গুলশানে নিজের বাসা থেকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আটক করে ডিবি পুলিশ।

আরও পড়ুন- 

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল আটক

জিজ্ঞাসাবাদ শেষে মির্জা ফখরুলকে বাসায় পৌঁছে দেওয়া হবে, আশা তার স্ত্রীর

অবিলম্বে আব্বুর মুক্তি চাই, বাংলা ট্রিবিউনকে শামারুহ মির্জা

/আরটি/এফএস/এমওএফ/
সম্পর্কিত
ছয় দফা না মানলে এক দফায় রূপান্তরিত হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী
প্রধানমন্ত্রীকে সতর্ক থাকার অনুরোধ মির্জা আব্বাসের
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
সর্বশেষ খবর
জার্মানির আন্তর্জাতিক সম্মেলনে স্বীকৃতি পাচ্ছেন ঢাবির ৬ গবেষক
জার্মানির আন্তর্জাতিক সম্মেলনে স্বীকৃতি পাচ্ছেন ঢাবির ৬ গবেষক
মসজিদের দানবাক্স ভেঙে দুই বস্তায় ভরে টাকা নিয়ে গেলো দুই ব্যক্তি
মসজিদের দানবাক্স ভেঙে দুই বস্তায় ভরে টাকা নিয়ে গেলো দুই ব্যক্তি
শিক্ষার্থীদের যাতায়াতে ইউআইইউতে চালু হলো ১৮ এসি বাস
শিক্ষার্থীদের যাতায়াতে ইউআইইউতে চালু হলো ১৮ এসি বাস
ভোলার গ্যাস কতদূর
ভোলার গ্যাস কতদূর
সর্বাধিক পঠিত
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
সালমান শাহর মৃত্যুবার্ষিকীতে বিনামূল্যে দেখা যাবে তিন সিনেমা
সালমান শাহর মৃত্যুবার্ষিকীতে বিনামূল্যে দেখা যাবে তিন সিনেমা
সরকার যাত্রা শুরুর ছয় মিনিটের আগেই বিশ্বাসঘাতকতা করেছে: মামুনুল হক
সরকার যাত্রা শুরুর ছয় মিনিটের আগেই বিশ্বাসঘাতকতা করেছে: মামুনুল হক
১৪ কেজি স্বর্ণসহ বিমানের কর্মী আটক
১৪ কেজি স্বর্ণসহ বিমানের কর্মী আটক