কোটা ও পেনশন স্কিম বাতিলের আন্দোলনে বিএনপির সমর্থন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ জুলাই ২০২৪, ১৪:২৯ আপডেট : ০৬ জুলাই ২০২৪, ১৪:৩৩

সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিলের দাবিতে শিক্ষার্থীদের চলমান আন্দোলনকে যৌক্তিক আখ্যা দিয়ে তাতে সমর্থন জানিয়েছে বিএনপি। একইসঙ্গে জাতীয় পেনশন স্কিম বাতিলের দাবিতে শিক্ষকদের আন্দোলনেও সমর্থন জানিয়ে তা প্রত্যাহারের আহ্বান জানিয়েছে দলটি।

শনিবার (৬ জুলাই) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কথা জানান।

মির্জা ফখরুল বলেন, ‘প্রথম, দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ শ্রেণি কোনও শ্রেণিতেই কোটা পদ্ধতি মেধা বিকাশে সহায়ক হতে পারে না। মেধাভিত্তিক বৈষম্যহীন জাতি ও সমাজ বিনির্মাণ মুক্তিযুদ্ধের অঙ্গীকারের সঙ্গে সাংঘর্ষিক।’

তিনি বলেন, ‘বর্তমান কতৃত্ববাদী সরকার বিচার বিভাগকে ব্যবহার করে জনগণের ন্যায্য দাবিগুলো দমিয়ে রাখার পুরোনো কৌশলে ছাত্রসমাজের যৌক্তিক আন্দোলনকে দমানোর অপচেষ্টায় লিপ্ত রয়েছে।’

বিএনপির মহাসচিব বলেন, ‘একবিংশ শতাব্দীর এই সময়ে এসে প্রযুক্তি ও জ্ঞানভিত্তিক বৈশ্বিক ব্যবস্থায় টিকে থাকতে হলে মেধাভিত্তিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার কোনও বিকল্প নেই। এ জন্য সাধারণ ছাত্র সমাজের কোটা সংস্কার আন্দোলনের যৌক্তিক দাবির সঙ্গে আমারা একমত।’

সর্বজনিন পেনশন স্কিম সরকারের দুর্বল আর্থিক খাত মেরামতের একটা কৌশল মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, ‘রাষ্ট্রীয় কোষাগার প্রায় শূন্য, ব্যাংকিং খাত প্রায় দেউলিয়া। এ রকম লুটেরা তন্ত্রকে টিকিয়ে রাখার জন্য পেনশন স্কিমের মতো আরও স্কিম চালু করে জনগণের পকেট শূন্যে করতে চায় সরকার।’

তিনি বলেন, ‘সরকার তথাকথিত উন্নয়নের নামে জনগণের ঘাড়ে ব্যয়ের বোঝা চাপাচ্ছে। সরকারের উন্নয়নের বুলি যদি এতই শক্তিশালী হয়, তাহলে পেনশন বৃদ্ধি পাওয়ার কথা। জনগণ পেনশন স্কিমসহ সরকারের সব প্রকল্প প্রত্যাখ্যান করছে। আমরা বিশ্ববিদ্যালয় শিক্ষক ও কর্মচারীদের যৌক্তিক আন্দোলন সমর্থন করছি। অবিলম্বে পেনশন স্কিম প্রত্যাহারের আহ্বান জানাচ্ছি।’

আরও পড়ুন....

‘প্রত্যয়’ নিয়ে কেন ‘সংশয়ে’ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা?

কর্মসূচি অব্যাহত রেখে শাহবাগ ছাড়লেন শিক্ষার্থীরা

ঢাকায় কোটাবিরোধী সম্মিলিত আন্দোলনের ডাক

/জেডএ/আরকে/
সম্পর্কিত
পদত্যাগে মেয়র পদে নির্বাচনের পথ সুগম হলো ইশরাকের?
যুবদল নেতার লাশের গোসলের সময় বের হলো রহস্য, মাথার খুলির ভেতরে বুলেট
আখচাষি হিসেবে প্রধানমন্ত্রীর হাত থেকে ‌সরকারি প্রণোদনা নিলেন বিএনপির এমপি
সর্বশেষ খবর
ট্রেন লাইনচ্যুত: কন্ট্রোল রুমে মেরামত কাজের তথ্য দেওয়া হয়নি, প্রকৌশলী বরখাস্ত
ট্রেন লাইনচ্যুত: কন্ট্রোল রুমে মেরামত কাজের তথ্য দেওয়া হয়নি, প্রকৌশলী বরখাস্ত
ফেসবুক পেজ খুলে চাকরির নামে প্রতারণা, গ্রেফতার ২
ফেসবুক পেজ খুলে চাকরির নামে প্রতারণা, গ্রেফতার ২
মহাখালীতে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু
মহাখালীতে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু
ভুয়া তালিকা ও প্রতারণা ঠেকাতে ইইউর নির্দেশনা
ভুয়া তালিকা ও প্রতারণা ঠেকাতে ইইউর নির্দেশনা
সর্বাধিক পঠিত
প্রধানমন্ত্রীকে জড়িয়ে ধরতে চেয়ে প্রত্যাহার রাজশাহীর বিভাগীয় কমিশনার
প্রধানমন্ত্রীকে জড়িয়ে ধরতে চেয়ে প্রত্যাহার রাজশাহীর বিভাগীয় কমিশনার
ডিভি লটারি ২০২৭: আবেদন শুরু হচ্ছে কবে?
ডিভি লটারি ২০২৭: আবেদন শুরু হচ্ছে কবে?
ঢাকার কাছেই মিলতে পারে গ্যাস, কূপ খননের পরিকল্পনা
ঢাকার কাছেই মিলতে পারে গ্যাস, কূপ খননের পরিকল্পনা
অর্ধেক টাকা খরচের পর সাড়ে ৬ হাজার কোটির প্রকল্প বাতিল, এবার হবে মহাসড়ক
অর্ধেক টাকা খরচের পর সাড়ে ৬ হাজার কোটির প্রকল্প বাতিল, এবার হবে মহাসড়ক
স্থানীয় নির্বাচনে কেমন প্রার্থী বেছে নিতে হবে, সাফ জানিয়ে দিলেন তারেক রহমান
স্থানীয় নির্বাচনে কেমন প্রার্থী বেছে নিতে হবে, সাফ জানিয়ে দিলেন তারেক রহমান