বাংলাদেশে সুস্থ ও সুন্দর ধারার রাজনীতি ফিরে আসুক: আমিনুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ আগস্ট ২০২৪, ২২:৫১আপডেট : ১৬ আগস্ট ২০২৪, ২২:৫১

বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক বলেছেন, ‘আমরা চাই, বাংলাদেশের মাটিতে একটা স্বচ্ছ, সুস্থ ও সুন্দর ধারার রাজনীতি ফিরে আসুক। যেখানে আমাদের গুম করা হবে না, কোনও রক্ত ঝরবে না।’

শুক্রবার (১৬ আগস্ট) রাজধানীর মিরপুর ১২-তে মসজিদে দোয়া মাহফিলের এক বক্তব্যে তিনি এ কথা বলেন।

এর আগে মসজিদে সম্প্রতি বৈষম্যবিরোধী আন্দোলনকে কেন্দ্র করে নিহত পাঁচ ছাত্রের বাবার সঙ্গে সাক্ষাৎ করেন তিনি এবং নিহতদের পরিবারকে সান্ত্বনা দেন।

আমিনুল হক বলেন, ‘আমরা বাংলাদেশে এ রকম একটা পরিবেশ চাই, যেখানে আপনারা স্বাধীন মত প্রকাশ করতে পারবেন। স্বাধীনভাবে কথা বলতে পারবেন। কাউকে আর ভয় পেয়ে কথা বলার কোনও সুযোগ নেই। আমরা সেই পরিবেশটা তৈরি করতে চাই। আমরা বাংলাদেশে আর কোনও স্বৈরাচার দেখতে চাই না।’

এ সময় আরও উপস্থিত ছিলেন মহানগর উত্তর বিএনপির বিভিন্ন নেতারা।

/জেডএ/এনএআর/
সম্পর্কিত
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
সর্বশেষ খবর
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি