‘আওয়ামী লীগ ক্ষমতায় আসবে এ রকম ইতিহাস আর হবে না’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ সেপ্টেম্বর ২০২৪, ১৫:১০আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২৪, ১৫:১০

যারা এ দেশের ছাত্র-জনতাকে হত্যা করেছে, যারা বাংলাদেশের অর্থ লুটপাট করে বিদেশে পাচার করেছে, তারা ক্ষমতায় আসবে এরকম ইতিহাস আর হবে না। শনিবার (২১ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে ‘প্রতিবাদ’ নামে একটি সংগঠনের উদ্যোগে অবস্থান কর্মসূচিতে এসব কথা বলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক।

ফারুক বলেন, বাংলাদেশে আওয়ামী লীগ আর ক্ষমতায় আসবে এরকম ইতিহাস আর সৃষ্টি হবে না। তারা এ দেশ থেকে পালিয়ে গেছে। আওয়ামী লীগের প্রধান শেখ হাসিনা ও সাধারণ সম্পাদক— তারাই দেশ থেকে পালিয়ে গেছে। অথচ তারা সামাজিক মাধ্যমগুলোতে বিভিন্ন হুঙ্কার ছাড়ছে।

জয়নুল আবদিন ফারুক আরও বলেন, এদেশে আওয়ামী লীগ আর দাঁড়াতে পারবে না। এদেশের জনগণের কাছে ক্ষমা চেয়ে যে দাঁড়াবে, সে শক্তিটুকু আওয়ামী লীগের নেই। যারা আবু সাঈদসহ ছাত্র-জনতাকে গুলি করে হত্যা করেছ,— সেই আওয়ামী লীগ আর ক্ষমতায় আসবে এরকম ইতিহাস আর সৃষ্টি হবে না।

আওয়ামী লীগের দোসর সচিব ও কিছু কর্মকর্তা এখনও দায়িত্বে আছে, তারা বিভিন্নভাবে চক্রান্তের চেষ্টা করতে পারে। তারা কীভাবে এখনও সেই দায়িত্বগুলোতে থাকে? শেখ হাসিনাকে বন্দিমুক্তির বিনিময়ে এদেশে এনে বিচার করতে হবে। এ সময় তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের সব মামলা প্রত্যাহারের দাবিও জানান।

সংগঠনের সভাপতি ইব্রাহিম হোসেনের সভাপতিত্বে অবস্থান কর্মসূচিতে আরও বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, কর্মজীবী দলের সভাপতি আলতাফ হোসেন প্রমুখ।

/এএইচএস/এপিএইচ/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের