নরওয়ের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে বিএনপির বৈঠক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ অক্টোবর ২০২৪, ১৬:১৯আপডেট : ১৬ অক্টোবর ২০২৪, ১৬:১৯

বিএনপির একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেছেন নরওয়ের পররাষ্ট্র প্রতিমন্ত্রী অ্যান্ড্রিয়াস মটফেল্ট ক্র্যাভিক। বুধবার (১৬ অক্টোবর)  অসলোতে অনুষ্ঠিত গুরুত্বপূর্ণ এ বৈঠকে নরওয়ের পক্ষে আরও ছিলেন দেশটির সাউথ এশিয়া সেকশনের পরিচালক সিগবিয়ন টেনফোর্ড ও সিনিয়র অ্যাডভাইজর আন্নে লিলিরেন।

বৈঠকে ৫ আগস্ট পরবর্তী পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। মি. ক্র্যাভিক এসময় বলেন, নরওয়ে চায় একটি সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে দ্রুত গণতন্ত্র ফিরে আসুক। অপরদিকে বিএনপির প্রতিনিধি দল আশা ব্যক্ত করেন, স্বৈরাচারমুক্ত পরিবেশে দুদেশের ঐতিহাসিক সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছাবে।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা ব্যারিস্টার আবু সায়েমের নেতৃত্বে প্রতিনিধি দলে ছিলেন— বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য সাইদুর রহমান লিটন, ফরেন অ্যাফেয়ার্স কমিটির সদস্য ইকবাল হোসেন বাবু, নরওয়ে বিএনপির সভাপতি বাদল ভুঁইয়া ও যুবদলের সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক (যুগ্ম সাধারণ সম্পাদক পদ মর্যাদা) মোহাম্মদ খায়রুজ্জামান লিংকন ও নরওয়ে বিএনপির সাধারণ সম্পাদক শাহ আলম।

/এসটিএস/এপিএইচ/
সম্পর্কিত
প্রতিশ্রুতি পূরণে সরকারের অগ্রগতি কতটুকু হলো
‘ফ্যাসিস্ট-রাজাকারের সঙ্গে আত্মীয়তার বন্ধন থাকলেও ছিন্ন করতে হবে’
‘নিশ্চিহ্ন’ করার হুমকির মাঝেই যুক্তরাষ্ট্র-ইরানের অপ্রত্যাশিত বৈঠক: ট্রাম্প
সর্বশেষ খবর
কিউবাকে ‘ব্যর্থ রাষ্ট্র’ বললেন ট্রাম্প, জাতিসংঘে ওয়াকআউট প্রতিনিধি দলের 
কিউবাকে ‘ব্যর্থ রাষ্ট্র’ বললেন ট্রাম্প, জাতিসংঘে ওয়াকআউট প্রতিনিধি দলের 
জাকার্তায় বাংলাদেশ কোচের দুঃখ
জাকার্তায় বাংলাদেশ কোচের দুঃখ
চলন্ত মেট্রোরেলের দরজা খুলে বিপত্তি, ২৬ মিনিট পর চলাচল স্বাভাবিক
চলন্ত মেট্রোরেলের দরজা খুলে বিপত্তি, ২৬ মিনিট পর চলাচল স্বাভাবিক
তিস্তার স্রোতে ভেসে যাচ্ছিল হাতির শাবক, ৩ কিলোমিটার পিছু নিয়ে উদ্ধার
তিস্তার স্রোতে ভেসে যাচ্ছিল হাতির শাবক, ৩ কিলোমিটার পিছু নিয়ে উদ্ধার
সর্বাধিক পঠিত
বুধবার দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি
বুধবার দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি
সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রী ইমা ক্লেয়ারের দেশত্যাগে নিষেধাজ্ঞা
সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রী ইমা ক্লেয়ারের দেশত্যাগে নিষেধাজ্ঞা
আলোচিত সেই দুই হোটেল বন্ধের নির্দেশ
আলোচিত সেই দুই হোটেল বন্ধের নির্দেশ
‘শিগগিরই চার টুকরোয় ভাঙবে উত্তর প্রদেশ’
‘শিগগিরই চার টুকরোয় ভাঙবে উত্তর প্রদেশ’
পাসপোর্ট রি-ইস্যুতে ‘শর্টকাটের’ সুযোগ আর থাকছে না
পাসপোর্ট রি-ইস্যুতে ‘শর্টকাটের’ সুযোগ আর থাকছে না