আমলাদের দুর্নীতি বন্ধ করতে পারছে না অন্তর্বর্তী সরকার: মির্জা ফখরুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ জানুয়ারি ২০২৫, ১৫:৩৯আপডেট : ১৮ জানুয়ারি ২০২৫, ২০:১১

সচিবালয়ের আমলারা কৌশলে দুর্নীতি করে যাচ্ছেন অভিযোগ করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘সরকার সেসব দুর্নীতি বন্ধ করতে পারছে না।’

শনিবার (১৮ জানুয়ারি) গুলশানে দলের চেয়ারপাসনের কার্যালয় আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন। সংবাদ সম্মেলনে সরকারের ভ্যাট বৃদ্ধি ও বর্তমান অর্থনীতি পরিস্থিতির বিষয়ে কথা বলেন তিনি।

মির্জা ফখরুল বলেন, ‘এখানে একটা বিষয় পরিষ্কার করতে চাই। এখানে যে ভয়ঙ্কর মাথা ভারী প্রশাসন আছে; সরকারকে যাদের অনেক বেশি বেতন দিতে হয়। আর অতীতে অপ্রয়োজনীয় খাতে, আনপ্রোডাক্টিভ খাতে এত বেশি ব্যয় করা হয়েছে, সেগুলো এখনও রয়ে গেছে।’

উদাহরণ দিয়ে তিনি বলেন, ‘কিছু স্কুল আছে, যেগুলোর কোনও প্রয়োজনই নেই। সেই স্কুলগুলোরও নতুন করে এমপিওভুক্ত করতে তদবির বাণিজ্য শুরু হয়েছে। এটা রিসেন্টলি আমরা দেখতে পাচ্ছি। যেসব জায়গায় এখন টাকা দেওয়ারই দরকার নেই। সেসব জায়গাতে টাকা পয়সা দিতে হচ্ছে...।’

বিএনপির মহাসচিব বলেন, ‘যারা দুর্নীতি করেন, তাদের যোগসাজশে...এই সেক্রেটারিয়েট থেকে চিঠি বের করে নেওয়া হচ্ছে। আমার অভিজ্ঞতা থেকে বলছি, এটা তো বন্ধ করতে পারছে না তারা। কারণ সেক্রেটারিয়েটে পুরান আমলের সব আমলারাই থেকে গেছেন এবং তারা জানে কৌশলে কীভাবে দুর্নীতি করতে হয়। তারা সেই কাজগুলো করে যাচ্ছে সমানে।’

সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগ সরকারের রেখে যাওয়া লুটপাটের অর্থনীতিকেই বাস্তবায়নে কাজ করছে। এই সরকারের উচিত ছিল তাদের মেয়াদকাল অনুযায়ী একটা বাজেট নির্ধারণ করা। বর্তমান অর্থনৈতিক সংকট সমাধানে একটি নির্বাচিত সরকার এসে স্বল্প, মধ্যম ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করবে।’

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন চেয়ারপারসনের উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ।

/জেডএ/ইউএস/
সম্পর্কিত
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
সর্বশেষ খবর
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী