আন্দোলন আপাতত স্থগিত, তবে দাবিতে অনড় থাকবো: ইশরাক

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২২ মে ২০২৫, ১৬:৫৪আপডেট : ২২ মে ২০২৫, ১৭:০২

বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেন, ‘আজ আদালতের রায়ের মাধ্যমে আইনের শাসনের বিজয় হয়েছে। তাই আপাতত আন্দোলন স্থগিত করা হলো। অবিলম্বে আদালতের রায় বাস্তবায়ন করা না হলে আবারও যমুনা ঘেরাও দেবো।’

বৃহস্পতিবার (২২ মে) বিকালে সাড়ে ৪টায় প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে উপস্থিত হয়ে এসব কথা বলেন তিনি।

ইশরাক হোসেন বলেন, ‘গতকাল (বুধবার) বর্তমান সরকারের দুই ছাত্র উপদেষ্টার পদত্যাগের যে দাবি জানিয়েছি, সেই দাবিতে আমরা অনড় থাকবো। আমরা সরকারকে ২৪ থেকে ৪৮ ঘণ্টা পর্যবেক্ষণ করবো। এর মধ্যে দুই ছাত্র উপদেষ্টা পদত্যাগ না করলে আমরা আবারও মাঠে নামবো।’

আন্দোলনের কারণে সৃষ্ট জনভোগান্তির জন্য ক্ষমা চেয়ে ইশরাক বলেন, ‘আমাদের এসব কর্মসূচির কারণে যে জনভোগান্তি সৃষ্টি হয়েছে তার জন্য আমরা ক্ষমাপ্রার্থী। তবে জনগণ একদিন বুঝবে, আমরা কেন এ আন্দোলন করেছিলাম। আমাদের যুদ্ধ এখনও শেষ হয়নি।’

তিনি আরও বলেন, ‘আজ আমাদের যে বিজয়, তার শতভাগ কৃতিত্ব বিএনপির তৃণমূল নেতাকর্মীদের এবং ঢাকাবাসীর। ঢাকাবাসী তাদের অধিকার আদায় করেছে। আজকে শুধু আমি মেয়র হইনি, আপনারা সবাই মেয়র হয়েছেন। এ বিজয় আপনাদের সবার।’

/এএইচএস/এমকেএইচ/ইউএস/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী