বাংলাদেশকে প্রকৃত গণতান্ত্রিক রাষ্ট্রে রূপান্তর করাই বিএনপির মূল লক্ষ্য: ইশরাক

বাংলা ট্রিবিউন রিপোর্ট    
২৫ নভেম্বর ২০২৫, ২১:০৮আপডেট : ২৫ নভেম্বর ২০২৫, ২১:২৫

ঢাকা-৬ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মনোনীত প্রার্থী ইশরাক হোসেন বলেছেন, বাংলাদেশকে একটি আধুনিক, ন্যায়ভিত্তিক ও প্রকৃত গণতান্ত্রিক রাষ্ট্রে রূপান্তর করাই তার দলের মূল লক্ষ্য। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বিএনপি ইতোমধ্যেই রাষ্ট্র পুনর্গঠনে প্রয়োজনীয় বিভিন্ন সংস্কার প্রস্তাব জনগণের সামনে উপস্থাপন করেছে বলেও উল্লেখ করেন তিনি।

মঙ্গলবার (২৫ নভেম্বর) রাজধানীর গোপীবাগে “রাজধানী মার্কেট ব্যবসায়ী সমিতি”র আয়োজনে মতবিনিময় সভা ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।

ইশরাক বলেন, “গণতন্ত্র প্রতিষ্ঠিত হলে জনগণের দৈনন্দিন সমস্যা সমাধানে রাজনীতিবিদরা জবাবদিহির আওতায় থাকবেন। একটি নিরপেক্ষ বিচারব্যবস্থা গড়ে তুলতে পারলে সমাজ থেকে ভয়ভীতি, চাঁদাবাজি ও বিভিন্ন অপরাধ অনেকটাই কমে আসবে।”

তিনি গত বছরের রাজনৈতিক সহিংসতার ঘটনাগুলোর নিরপেক্ষ তদন্ত ও দোষীদের আইনের আওতায় আনার দাবি জানান। পাশাপাশি রাজনৈতিক প্রতিহিংসা বন্ধ এবং সব নাগরিকের সমান অধিকার নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন।

পুরোনো ঢাকাকে উন্নত ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তোলার জন্য বেশ কয়েকটি অগ্রাধিকারমূলক পরিকল্পনা তুলে ধরে তিনি বলেন, “পুরোনো ঢাকাকে আমরা একটি উন্নত ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে চাই। এখানে রাজধানী মার্কেটসহ বিভিন্ন সমস্যার মধ্যে সবচেয়ে গুরুতর হলো ট্র্যাফিক জট, ধুলাবালি ও ফিটনেসবিহীন যানবাহনের কারণে ভয়ংকর দূষণ। ঢাকা বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকার শীর্ষে ঘুরপাক খাচ্ছে। সাম্প্রতিক ভূমিকম্পের ঘটনায় দেখা গেছে—নির্মাণ বিধিমালা ঠিকভাবে প্রয়োগ না হওয়ায় শহরটি একটি ঝুঁকিপূর্ণ নগরীতে পরিণত হয়েছে। এই পরিস্থিতি থেকে উত্তরণে আমরা জোরালো সংস্কার আনতে চাই।”

ইশরাক হোসেন অভিযোগ করেন, পূর্ববর্তী সরকারের আমলে দেশের সম্পদের বড় অংশ কয়েকজন ব্যবসায়ীর হাতে কেন্দ্রীভূত হয়েছে এবং বিপুল পরিমাণ অর্থ বিদেশে পাচার হয়েছে। তিনি বলেন, “এই সম্পদ দেশে থাকলে প্রান্তিক শ্রেণি—বিশেষ করে গার্মেন্টস শ্রমিকরা—উন্নত জীবনযাপন করতে পারতেন।”

শিক্ষাব্যবস্থাকে যুগোপযোগী, জ্ঞানভিত্তিক ও দক্ষতাভিত্তিক করে গড়ে তোলার মাধ্যমে উৎপাদনশীল অর্থনীতি তৈরি করার পরিকল্পনাও তুলে ধরেন তিনি।

ইশরাক হোসেন বলেন, “আওয়ামী লীগ রাজনৈতিক প্রয়োজনে দেশকে বিভাজিত করেছে। ’৭১–এর চেতনাকে দলীয় সম্পত্তি বানিয়ে নিজেদের অপকর্মকে বৈধতা দেওয়ার চেষ্টা করেছে। নতুন প্রজন্মের উদ্দেশে বলবো—মুক্তিযুদ্ধ কোনও দলের ছিল না; এটি ছিল জনগণের যুদ্ধ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণার পর দীর্ঘ নয় মাস বীর বাংলাদেশিরা যুদ্ধ করে দেশ স্বাধীন করেছে। এই ইতিহাস আমাদের সবার, এটি কারও ব্যক্তিগত সম্পত্তি নয়।”

ইশরাক বলেন, “আমি আপনাদের এলাকার সন্তান। অতীতে যেভাবে পাশে ছিলাম, ভবিষ্যতেও অন্যায়-অবিচারের বিরুদ্ধে দাঁড়িয়ে জনগণের অধিকার প্রতিষ্ঠায় লড়ে যাব—প্রয়োজনে জীবন দিয়ে হলেও।”

সভায় উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রান্তিক জনশক্তি উন্নয়ন বিষয়ক সহ-সম্পাদক অর্পনা রায় দাস, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির ওয়ারি থানার যুগ্ম আহ্বায়ক সাব্বির আহমেদ আরিফ, রাজধানী মার্কেট দোকান মালিক সমিতির সভাপতি বিপ্লব, সুভাষসহ আরও অনেকে।

/এএইচএস/এম/
সম্পর্কিত
বাস কাউন্টার দখল নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০
বিএনপি নেতাদের বিরুদ্ধে মামলার এজাহার, পরদিনই ডিসি-ইউএনও বদলি, কী ঘটেছিল সেদিন
জুলাই যোদ্ধাদের কল্যাণ ও পুনর্বাসন সংক্রান্ত কেন্দ্রীয় কমিটির প্রথম সভা অনুষ্ঠিত
সর্বশেষ খবর
বাস কাউন্টার দখল নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০
বাস কাউন্টার দখল নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০
এক্সিলারেটের টার্মিনাল বন্ধ, কমলো গ্যাস সরবরাহ
এক্সিলারেটের টার্মিনাল বন্ধ, কমলো গ্যাস সরবরাহ
ইরানের হুমকির পর ইউরোপীয় মিত্রদের সুরক্ষার প্রতিশ্রুতি ন্যাটোর
ইরানের হুমকির পর ইউরোপীয় মিত্রদের সুরক্ষার প্রতিশ্রুতি ন্যাটোর
ভালোবাসার মানুষ চান, কিন্তু ভালোবাসা এলে ভয় পান?
ভালোবাসার মানুষ চান, কিন্তু ভালোবাসা এলে ভয় পান?
সর্বাধিক পঠিত
নাটোরের ডিসি প্রত্যাহার, এক উপজেলার ইউএনও বদলি
নাটোরের ডিসি প্রত্যাহার, এক উপজেলার ইউএনও বদলি
আরেক কনেকে বিয়ে করলেন সেই প্রবাসী, পাতে পেলেন আস্ত খাসি
আরেক কনেকে বিয়ে করলেন সেই প্রবাসী, পাতে পেলেন আস্ত খাসি
ঢাকায় বাবার লাশ মুন্সীগঞ্জে মায়ের মুক্তির জন্য দৌড়াচ্ছেন দীপু মনির মেয়ে
ঢাকায় বাবার লাশ মুন্সীগঞ্জে মায়ের মুক্তির জন্য দৌড়াচ্ছেন দীপু মনির মেয়ে
তারেক রহমানের ভারত সফরের সময় খুবই সীমিত: সাবেক কূটনীতিক
তারেক রহমানের ভারত সফরের সময় খুবই সীমিত: সাবেক কূটনীতিক
ছুটির দিনে ঘুরতে বের হয়েছিলেন, ধরে পিটিয়ে মেরে ফেললো একদল লোক
ছুটির দিনে ঘুরতে বের হয়েছিলেন, ধরে পিটিয়ে মেরে ফেললো একদল লোক