‘একটি বিশেষ রাজনৈতিক দল কৌশলে নির্বাচন থেকে সরে যেতে চায়’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ জানুয়ারি ২০২৬, ১৫:৩২আপডেট : ১৭ জানুয়ারি ২০২৬, ১৫:৩২

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, একটি রাজনৈতিক দল কৌশলে নির্বাচন থেকে সরে যেতে চায়, আমরা তাদের সেই সুযোগ দেবো না। এ বিষয়ে নির্বাচন কমিশনকে (ইসি) বলবো সমতা আনতে। গণতন্ত্র উত্তরণের পথে বাধাগ্রস্তকারীদের উদ্দেশ্য সফল হবে না। দেশে গণতন্ত্র ফিরবেই।

শনিবার (১৭ জানুয়ারি) দুপুরে রাজধানীর চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে বিগত সরকারের আমলে গুম, খুন ও নির্যাতনের শিকার ব্যক্তিদের পরিবারের সঙ্গে মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মায়ের ডাক ও আমরা বিএনপি পরিবারের যৌথ আয়োজনে এ অনুষ্ঠানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ভুক্তভোগী পরিবারের সদস্যরা অংশ নেন।

তারেক রহমানের উত্তরবঙ্গ সফর নিয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, নির্বাচন কমিশনের অনুরোধে আমরা শান্তির জন্য আমাদের কর্মসূচি সাময়িক স্থগিত করেছি। কিন্তু কিছু রাজনৈতিক দল এবং নির্বাচন কমিশন আমাদের এই পদক্ষেপকে দুর্বলতা হিসেবে দেখেছে।

বিএনপির ভদ্রতাকে দুর্বল ভাবা ঠিক নয়। আমরা গণতন্ত্রকে এগিয়ে নিয়ে যেতে চাই।

/এমকে/আরকে/
সম্পর্কিত
জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিশহীদ মিনারে ছাত্রদলের ‘আলোয় আলোয় স্মৃতি সমুজ্জ্বল’ কর্মসূচি
আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিলে নেতাকর্মীদের ক্ষোভ
প্রধানমন্ত্রীর স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে স্বেচ্ছাসেবক দলের মিছিল
সর্বশেষ খবর
সুইডেনের বিপক্ষে চার পরিবর্তন নিয়ে মাঠে নামলো ফ্রান্স
সুইডেনের বিপক্ষে চার পরিবর্তন নিয়ে মাঠে নামলো ফ্রান্স
ব্রাজিলের খেলার সময় লোডশেডিং, বিদ্যুৎকেন্দ্রে হামলা-ভাঙচুর
ব্রাজিলের খেলার সময় লোডশেডিং, বিদ্যুৎকেন্দ্রে হামলা-ভাঙচুর
কুমিল্লা সীমান্তের শূন্যরেখা থেকে বাংলাদেশি নারীর লাশ উদ্ধার
কুমিল্লা সীমান্তের শূন্যরেখা থেকে বাংলাদেশি নারীর লাশ উদ্ধার
মাদক কারবারিকে এআই দিয়ে ব্রাজিলের জার্সি পরিয়ে বিপদে পড়লেন এসআই
মাদক কারবারিকে এআই দিয়ে ব্রাজিলের জার্সি পরিয়ে বিপদে পড়লেন এসআই
সর্বাধিক পঠিত
খামেনির জানাজায় অংশ নেবেন স্পিকার হাফিজ উদ্দিন
খামেনির জানাজায় অংশ নেবেন স্পিকার হাফিজ উদ্দিন
ভারতীয় ভিসা আবেদনে ‘টাইম স্লট’ নিয়ে নতুন সিদ্ধান্ত
ভারতীয় ভিসা আবেদনে ‘টাইম স্লট’ নিয়ে নতুন সিদ্ধান্ত
বিশ্বাস করে বাসার চাবিও দিয়েছিলেন নারী, তাকেই হত্যা করলেন মুয়াজ্জিন
টাঙ্গাইলে নাজমা আলম হত্যার রহস্য উন্মোচনবিশ্বাস করে বাসার চাবিও দিয়েছিলেন নারী, তাকেই হত্যা করলেন মুয়াজ্জিন
নতুন মুরগি বাজারে আসছে, মাংস হবে লাল, ডিম পাড়বে বেশি
নতুন মুরগি বাজারে আসছে, মাংস হবে লাল, ডিম পাড়বে বেশি
টানা দুই দিনে ভরিতে স্বর্ণের দাম কমলো ৬৫৯০ টাকা 
টানা দুই দিনে ভরিতে স্বর্ণের দাম কমলো ৬৫৯০ টাকা