পিরোজপুর-২ আসন

শামীম সাঈদীকে হারালো বিএনপির মঞ্জু 

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:০৪ আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:০৪

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর-২ আসনে জয়ী হয়েছেন বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী আহাম্মদ সোহেল মঞ্জুর। ১১ দলীয় জোট মনোনীত দাঁড়িপাল্লার প্রার্থী শামীম সাঈদীকে আট হাজার ২৮৮ ভোটে পরাজিত করেছেন তিনি।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত ৩টার দিকে পিরোজপুর ১, ২ ও ৩ আসনের রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক আবু সাঈদ সাক্ষরিত চূড়ান্ত ফলাফলের বার্তায় এ তথ্য জানা যায়।  

বিএনপি প্রার্থী আহাম্মদ সোহেল মঞ্জু এক লাখ পাঁচ হাজার ৬৮৫ ভোট পেয়েছেন। আর শামীম সাঈদী পেয়েছেন ৯৬ হাজার ৮৯৭ ভোট। 

এ আসনে মোট সাতজন প্রার্থী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেন।

/এএজে/এবিএম/
সম্পর্কিত
জুয়া বন্ধের ঘোষণা দেওয়া বিএনপি নেতাকে পিটিয়ে হত্যা, প্রধান আসামি গ্রেফতার
বিএনপি বিনা ভোটে ক্ষমতায় যাওয়ার পরিকল্পনা করছে না: শাহে আলম
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সর্বশেষ খবর
পূজায় গাড়ি নিয়ে বেরোনোর আগে মাথায় রাখুন ১০ সুরক্ষার নিয়ম
পূজায় গাড়ি নিয়ে বেরোনোর আগে মাথায় রাখুন ১০ সুরক্ষার নিয়ম
আইএমএফের শর্ত মানলে লাভ কী, আর ঝুঁকি কোথায়? 
আইএমএফের শর্ত মানলে লাভ কী, আর ঝুঁকি কোথায়? 
‘মন্ত্রীকে রাত জেগে প্রশ্ন পাহারা দিতে হলে কীভাবে সুষ্ঠু পরীক্ষা আশা করা যায়?’
‘মন্ত্রীকে রাত জেগে প্রশ্ন পাহারা দিতে হলে কীভাবে সুষ্ঠু পরীক্ষা আশা করা যায়?’
ইরানের নিহত নারী কমান্ডো সম্পর্কে যা জানা গেলো
ইরানের নিহত নারী কমান্ডো সম্পর্কে যা জানা গেলো
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
লালমনিরহাটের যুগ্ম জেলা ও দায়রা জজ আরিফুল ইসলাম বরখাস্ত
লালমনিরহাটের যুগ্ম জেলা ও দায়রা জজ আরিফুল ইসলাম বরখাস্ত
অনলাইনে রিটার্ন দাখিলের সময়সীমা বাড়ালো এনবিআর
অনলাইনে রিটার্ন দাখিলের সময়সীমা বাড়ালো এনবিআর
ভারতীয় তরুণীকে ৯ লাখ ৫০ হাজার রুপি উপহার দিলেন মিস্টারবিস্ট
ভারতীয় তরুণীকে ৯ লাখ ৫০ হাজার রুপি উপহার দিলেন মিস্টারবিস্ট
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা