সিঙ্গাপুরের পথে মির্জা আব্বাস

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ মার্চ ২০২৬, ১২:৪০আপডেট : ১৫ মার্চ ২০২৬, ১২:৪৬

উন্নত চিকিৎসার জন্য বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী মির্জা আব্বাসকে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে নেওয়া হয়েছে। রবিবার (১৫ মার্চ) বেলা সাড়ে ১১টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিশেষ বিমানটি সিঙ্গাপুরের উদ্দেশে রওনা দেয়। সঙ্গে রয়েছেন তার সহধর্মিণী আফরোজা আব্বাস এবং বড় ছেলে মির্জা ইয়াসির আব্বাস।

বিষয়টি নিশ্চিত করেছেন মির্জা আব্বাসের ব্যক্তিগত সচিব মিজানুর রহমান সোহেল।

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার (১৩ মার্চ) মস্তিষ্কে অস্ত্রোপচারের পর মির্জা আব্বাসকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছিল। শনিবার (১৪ মার্চ) সকালে তার মস্তিষ্কের সিটি স্ক্যান করা হয়।

এর আগে বৃহস্পতিবার ইফতারে পানি পান করার সময় হঠাৎ জ্ঞান হারিয়ে ফেলেন মির্জা আব্বাস। অবস্থার অবনতি হলে রাতে তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। পরে সিটি স্ক্যানের রিপোর্টে জটিলতা ধরা পড়লে দ্রুত একটি ভার্চুয়াল মেডিক্যাল বোর্ড বসে এবং অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেয়।

শুক্রবার দুই দফায় মেডিক্যাল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী তার মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়। অস্ত্রোপচারের পর চিকিৎসকদের পর্যবেক্ষণে ৭২ ঘণ্টা নিবিড় পর্যবেক্ষণে রাখা হয় তাকে।

শুক্রবার দুপুরে তার শারীরিক খোঁজখবর নিতে হাসপাতালে যান বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। এছাড়া বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জামায়াতের আমির ও বিরোধী দলের নেতা ড. শফিকুর রহমানসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা হাসপাতালে গিয়ে তার শারীরিক অবস্থার খোঁজ নেন।

সিঙ্গাপুরে রওনা হওয়ার আগে মির্জা আব্বাসের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তার সহধর্মিণী আফরোজা আব্বাস।

প্রসঙ্গত, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসন থেকে এমপি নির্বাচিত হন মির্জা আব্বাস। তবে অসুস্থতার কারণে সংসদের উদ্বোধনী অধিবেশনে তিনি উপস্থিত থাকতে পারেননি।



/এমকে/এমএএল/আরকে/
সম্পর্কিত
স্থানীয় সরকার নির্বাচন ও কাউন্সিল: কীভাবে সমন্বয় করছে বিএনপি
বিএনপিতে যোগ দিলেন জামায়াতের অর্ধশতাধিক নেতাকর্মী
আওয়ামী লীগ ক্লোজড চ্যাপ্টার, পতন হয়েছে বাংলাদেশে আর দাফন ভারতে: সারজিস
সর্বশেষ খবর
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ব্যানার টাঙাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে শিক্ষার্থীর মৃত্যু 
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ব্যানার টাঙাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে শিক্ষার্থীর মৃত্যু 
বাংলাদেশের বরখাস্ত কোচ চাকরি পেলেন যুক্তরাষ্ট্রের ক্লাবে
বাংলাদেশের বরখাস্ত কোচ চাকরি পেলেন যুক্তরাষ্ট্রের ক্লাবে
রাষ্ট্রপতির এপিএস হলেন তৈমোর হোসেন খান
রাষ্ট্রপতির এপিএস হলেন তৈমোর হোসেন খান
নিজের পারফরম্যান্স নিয়ে কী বললেন অ্যাডাম আব্বাস
নিজের পারফরম্যান্স নিয়ে কী বললেন অ্যাডাম আব্বাস
সর্বাধিক পঠিত
কাঁচপুর-ইলিশা সরাসরি ফেরি উদ্বোধন আজ
কাঁচপুর-ইলিশা সরাসরি ফেরি উদ্বোধন আজ
বাঁধনের ওপর হামলা: আসিফ নজরুল বললেন, ‘ব্যবস্থা নিলে শূন্য হাতে ফিরতে হবে’
বাঁধনের ওপর হামলা: আসিফ নজরুল বললেন, ‘ব্যবস্থা নিলে শূন্য হাতে ফিরতে হবে’
কার্গো থেকে সরানো হলো বিমানের সেই কর্মকর্তা লোটাসকে
কার্গো থেকে সরানো হলো বিমানের সেই কর্মকর্তা লোটাসকে
জর্দার কৌটায় শেষ ১০ বছরের সঞ্চয়!
জর্দার কৌটায় শেষ ১০ বছরের সঞ্চয়!
সৌদি আরবে কোনও নদী নেই, কীভাবে বিশুদ্ধ পানি পাচ্ছে ৩৭ মিলিয়ন মানুষ
সৌদি আরবে কোনও নদী নেই, কীভাবে বিশুদ্ধ পানি পাচ্ছে ৩৭ মিলিয়ন মানুষ