বঙ্গবন্ধু গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য লড়াই করেছিলেন: জামায়াতের সেক্রেটারি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ জানুয়ারি ২০২১, ১৮:৪৬আপডেট : ১৪ জানুয়ারি ২০২১, ১৮:৪৬

একাত্তরে মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী দল জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতার স্থপতি। তিনি গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য লড়াই করেছিলেন, জীবন দিয়েছিলেন। বঙ্গবন্ধুর বিদায়ের পরে এ দেশে গণতন্ত্রের কথা যারা বলছেন, আমি মনে করি তারা সেই গণতন্ত্র রক্ষা করতে পারেননি। বঙ্গবন্ধু গণতন্ত্র প্রতিষ্ঠা করে গেছেন, তার উত্তরসূরি যারা আছেন তারা গণতন্ত্রকে ধ্বংস করে দিয়েছেন, হত্যা করেছেন।’

বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ২০ দলীয় জোট আয়োজিত এক স্মরণ সভায় গোলাম পরওয়ার এসব কথা বলেন। জমিয়ত নেতা নূর হোসাইন কাসেমী ও মুসলিম লীগ নেতা কামরুজ্জামানের স্মরণে এ সভা অনুষ্ঠিত হয়। এতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও জোটের সমন্বয়ক নজরুল ইসলাম খান সভাপতিত্ব করেন।

সভায় আরও বক্তব্য রাখেন, বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বীর প্রতীক, জামায়াতে ইসলামীর নেতা আবদুল হালিম, খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আবদুল কাদের, জাতীয় পার্টির (একাংশ) চেয়ারমান মোস্তফা জামাল হায়দার, জাগপা’র (একাংশ) খোন্দকার লুৎফর রহমান, এনপিপির চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ, জাতীয় দলের চেয়ারম্যান অ্যাড. এহসানুল হুদা, ন্যাপ ভাসানীর চেয়ারম্যান আজহারুল ইসলাম প্রমুখ।

/এসটিএস/এফএস/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
ইসলামী ব্যাংক নিয়ে টানাটানির সুযোগ দেওয়া হবে না: শফিকুর রহমান
বিদ্যুতের মূল্যবৃদ্ধির নিন্দা জামায়াতের, বৃহস্পতিবার বিক্ষোভ
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে