প্রকাশ্য হচ্ছে জামায়াত, সমাবেশ আয়োজনে ডিএমপির অনুমতি পাওয়ার দাবি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ জুন ২০২৩, ০০:৫৮আপডেট : ১০ জুন ২০২৩, ০০:৫৮

জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী দক্ষিণ শাখার প্রচার ও মিডিয়া বিভাগের পরিচালক আশরাফুল আলম ইমন দাবি করেছেন, ‘শনিবার (১০ জুন) দুপুর ২টায় রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে জামায়াতে ইসলামীকে সমাবেশের অনুমতি দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।’

শুক্রবার (৯ জুন) মধ্যরাতে গণমাধ্যমের কাছে তিনি এ দাবি করেন। পরে রাতে সংবাদমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে তিনি জানান, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ, জামায়াতের আমির ডা. শফিকুর রহমানসহ নেতৃবৃন্দ ও ওলামায়ে কেরামের মুক্তি এবং তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রতিষ্ঠার দাবিতে সমাবেশটি করবে। 

জামায়াতের সূত্রগুলো বলছে, ২০১১ সালের পর সম্ভবত এই প্রথমবার অনুমতি নিয়ে কর্মসূচি পালন করছে দলটি। ২০১১ সালে বিজয়নগরে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘর্ষ এবং পরে মানবতাবিরোধী অপরাধের বিচার প্রক্রিয়া বন্ধ করতে সহিংস কর্মসূচি পালনের পর বহু বছর রাজপথ থেকে দূরে ছিল। ফাঁকে ফাঁকে ঝটিকা মিছিল বা সমাবেশ করলেও দল গোছানোর কাজেই ছিল মনোযোগ। 

দলের একটি সূত্রের ভাষ্য, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সরকার রাজনৈতিক বাধা সহজ করার ইঙ্গিত দিয়েছে। আর এই সুবিধা নিতে চায় জামায়াত। গত ৫ জুন ঢাকার বায়তুল মোকাররম এলাকায় সমাবেশ করতে চাইলেও ডিএমপির অনুমতি মেলেনি। সেই সমাবেশ হচ্ছে আজ, ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে।

প্রসঙ্গত, শুক্রবার রাতে রাজধানীর ধানমন্ডি লেকের রবীন্দ্র সরোবরে পুলিশের এক অনুষ্ঠানে ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক বলেন, ‘জামায়াত সমাবেশের অনুমতি পাবে কি না, সে বিষয় সিদ্ধান্ত রাতে জানানো হবে।’

তিনি বলেন, ‘আপনারা জানেন জামায়াতের অতীত ইতিহাস রয়েছে। তারা পুলিশের ওপর নানা নির্যাতন করেছে। বিভিন্ন বোমা হামলার ঘটনায় তাদের নাম এসেছে। দীর্ঘদিন তারা প্রকাশ্যে আসেনি। এখন তারা প্রকাশ্যে সভা-সমাবেশ করতে চায়।’

/এসটিএস/এফআর/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
ইসলামী ব্যাংক নিয়ে টানাটানির সুযোগ দেওয়া হবে না: শফিকুর রহমান
বিদ্যুতের মূল্যবৃদ্ধির নিন্দা জামায়াতের, বৃহস্পতিবার বিক্ষোভ
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের