চিকিৎসকদের পেশাগত সুরক্ষা আইন তৈরি করতে হবে: ডা. তাহের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ সেপ্টেম্বর ২০২৪, ২০:২১ আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২৪, ২০:২১

চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত ও পেশাগত সুরক্ষা আইন তৈরি করার দাবি জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।

সোমবার (১৬ সেপ্টেম্বর) সকালে রাজধানীর শাহবাগে ফজিলাতুন্নেছা কনভেনশন সেন্টারে ন্যাশনাল ডক্টর’স ফোরাম (এনডিএফ) ঢাকা দক্ষিণ কর্তৃক আয়োজিত চিকিৎসক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে আহতদের আর্থিক অনুদান দেওয়া হয়।

মোহাম্মদ তাহের বলেন, ফ্যাসিবাদী আওয়ামী সরকার দুর্নীতির মাধ্যমে দেশের স্বাস্থ্য খাতকে ধ্বংস করে গেছে। ন্যাশনাল ডক্টর'স ফোরামের সদস্যদের সেবার মাধ্যমে, নিজেদের কাজ ও দক্ষতার মাধ্যমে দেশের স্বাস্থ্যব্যবস্থায় আমূল পরিবর্তন আনতে হবে। প্রফেশনাল দক্ষতার মাধ্যমেই এই পরিবর্তন আনা সম্ভব।

ন্যাশনাল ডক্টর’স ফোরাম বঙ্গবঙ্গু শেখ মুজিবুর রহমান মেডিক্যাল বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ডা. মো. আতিয়ার রহমানের সভাপতিত্বে এবং ডা. মোহাম্মদ গোলাম ফারুকের সঞ্চালনায় সমাবেশে বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সভাপতি নুরুল ইসলাম বুলবুল, ন্যাশনাল ডক্টর’স ফোরামের সভাপতি প্রফেসর ডা. মো. নজরুল ইসলাম।

/জেডএ/এনএআর/
সম্পর্কিত
১১ দলের পক্ষে প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে অংশ নেবে জামায়াত
খুলনায় হত্যাকাণ্ড ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জামায়াতের উদ্বেগ
১ ডিসেম্বর ঢাকায় বিএনপির মহাসমাবেশ, প্রধান অতিথি প্রধানমন্ত্রী
সর্বশেষ খবর
অসময়ের বৃষ্টিতে ভুগছে গাজা, চরম ঝুঁকিতে বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা
আল জাজিরার এক্সপ্লেইনার অসময়ের বৃষ্টিতে ভুগছে গাজা, চরম ঝুঁকিতে বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা
টিভিতে আজকের খেলা (২৭ নভেম্বর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (২৭ নভেম্বর, ২০২৬)
উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু
উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু
যুক্তরাজ্যে এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেলেন বাংলাদেশের হাইকমিশনার
যুক্তরাজ্যে এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেলেন বাংলাদেশের হাইকমিশনার
সর্বাধিক পঠিত
গ্রেফতারি পরোয়ানা নিয়ে হঠাৎ মাহমুদুর রহমানের বাসায় পুলিশ
গ্রেফতারি পরোয়ানা নিয়ে হঠাৎ মাহমুদুর রহমানের বাসায় পুলিশ
গোপালগঞ্জে বিকাশ-নগদ-রকেটের হিসাব বন্ধ: ফোনে যে বার্তা পাচ্ছেন গ্রাহকরা
গোপালগঞ্জে বিকাশ-নগদ-রকেটের হিসাব বন্ধ: ফোনে যে বার্তা পাচ্ছেন গ্রাহকরা
ডিসেম্বরে বাংলাদেশ দখলে নেওয়ার হুমকি পশ্চিমবঙ্গের মন্ত্রীর, জবাবে যা বললেন রিজভী
ডিসেম্বরে বাংলাদেশ দখলে নেওয়ার হুমকি পশ্চিমবঙ্গের মন্ত্রীর, জবাবে যা বললেন রিজভী
নগদ ডলার বিক্রিতে সর্বোচ্চ দর বেঁধে দিলো বাংলাদেশ ব্যাংক
নগদ ডলার বিক্রিতে সর্বোচ্চ দর বেঁধে দিলো বাংলাদেশ ব্যাংক
আজ আবারও বসছে মজুরি বোর্ড
আজ আবারও বসছে মজুরি বোর্ড