বিগত সরকার শিক্ষা ও নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করেছে: মুজিবুর রহমান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ অক্টোবর ২০২৪, ১৫:০২আপডেট : ০৫ অক্টোবর ২০২৪, ১৫:০২

জামায়াতে ইসলামীর নায়েবে আমীর অধ্যাপক মুজিবুর রহমান বলেছেন, বিগত সরকার শিক্ষা ও নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করেছে। একজন শিক্ষক যখন জাল সার্টিফিকেট তৈরি করে চাকরি নেন, পাঁচ শতাংশ ভোটকে যখন ৫৫ শতাংশ করেন, তখন সেই শিক্ষকের সম্মান কিংবা শিক্ষার মান বলে কিছু থাকে না।

শনিবার (৫ অক্টোবর) জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত বিশ্ব শিক্ষক দিবসের আলোচনা সভায় তিনি এ কথা বলেন। বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে এ আয়োজন করা হয়।  

মুজিবুর রহমান বলেন, ‘আওয়ামী লীগ সরকারের সময়ে চুরি, দুর্নীতির সঙ্গে জড়িতরা শিক্ষিত হলেও চরিত্রহীন ছিলেন। তাই শিক্ষিত হওয়ার পাশাপাশি চরিত্রবান হতে হবে।’

এ সময় শিক্ষকদের জন্য যথাযথ বেতন কাঠামো তৈরির দাবি জানান জামায়াতে ইসলামীর নায়েবে আমীর।

উপদেষ্টাদের ইসলামী ভাবধারা মেনে চলার আহ্বান জানিয়ে মুজিবুর রহমান বলেন, ‘প্রয়োজনে উপদেষ্টাদের মধ্যেও সংস্কার আনতে হবে।’

/জেডএ/আরকে/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
ইসলামী ব্যাংক নিয়ে টানাটানির সুযোগ দেওয়া হবে না: শফিকুর রহমান
বিদ্যুতের মূল্যবৃদ্ধির নিন্দা জামায়াতের, বৃহস্পতিবার বিক্ষোভ
সর্বশেষ খবর
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের