একটি গোষ্ঠী নির্বাচনের পরিবেশ বাধাগ্রস্ত করছে: গোলাম পরওয়ার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ মার্চ ২০২৫, ২১:১৯আপডেট : ১২ মার্চ ২০২৫, ২২:৪২

একটি গোষ্ঠী দেশে অস্থিরতার মাধ্যমে নির্বাচনের পরিবেশ বাধাগ্রস্ত করছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেন, ‘অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনের দিকে এগোচ্ছে। কিন্তু একটি গোষ্ঠী চাইছে এখনই নির্বাচন দিতে। তাদের দাবি হচ্ছে— সংস্কারের কোনও দরকার নাই নির্বাচন দাও, আমরা ক্ষমতায় যাই।’

বুধবার (১২ মার্চ) রাজধানীর বকশিবাজার কারা কনভেনশন হলে বাংলাদেশ জামায়াতে ইসলামী চকবাজার থানা আয়োজিত ইফতার মাহফিল পূর্বক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

তিনি বলেন, ‘যারা বলে ক্ষমতায় গিয়ে সংস্কার করবে, তারা ক্ষমতায় থাকতে কি করেছে। জনগণকে আর ধোঁকা দেওয়া যাবে না। বিশ্বায়নের যুগে মানুষ এখন সচেতন। মানুষ বাস্তবতা বুঝে, তাই মানুষ যেভাবে চায় সেভাবেই রাজনীতি করা দরকার।’

নিজের জন্য এবং দলের জন্য রাজনীতি পরিহার করে জনগণের কল্যাণে দেশ ও জাতির স্বার্থে রাজনীতি করার আহ্বান জানান মিয়া গোলাম পরওয়ার। 

তিনি রাজনৈতিক প্রতিহিংসা ভুলে গিয়ে জাতীয় ঐক্যের মধ্যে দিয়ে কোরআনের বাংলাদেশ গড়ার আহ্বান জানান।

চকবাজার পশ্চিম থানা আমির অ্যাডভোকেট আবুল হোসাইন রাজনের পরিচালনায় ও চকবাজার দক্ষিণ থানা আমির মো. আনিসুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি দেলাওয়ার হোসেন প্রমুখ।

/এসটিএস/ইউএস/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
ইসলামী ব্যাংক নিয়ে টানাটানির সুযোগ দেওয়া হবে না: শফিকুর রহমান
বিদ্যুতের মূল্যবৃদ্ধির নিন্দা জামায়াতের, বৃহস্পতিবার বিক্ষোভ
সর্বশেষ খবর
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী