একটি দলের প্রধানকে নিয়ে সরকার বাড়াবাড়ি করছে, অভিযোগ তাহেরের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ জানুয়ারি ২০২৬, ২০:৪৮আপডেট : ১৮ জানুয়ারি ২০২৬, ২১:৩৪

একটি দলের প্রধানকে নিয়ে সরকার বাড়াবাড়ি করছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের। রবিবার (১৮ জানুয়ারি) সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন তিনি।

ডা. তাহের বলেন, “নিরাপত্তা ও প্রটোকলের বিষয়ে একটি দলের প্রধানকে নিয়ে সরকার বাড়াবাড়ি করছে। একটি দলের প্রধানকে নিরাপত্তা কিংবা প্রটোকল দেওয়া হচ্ছে। একটি দলকে এমন প্রটোকল দিলে সমস্যা নেই। তবে জামায়াতের আমির ডা. শফিকুর রহমানকেও একইভাবে প্রটোকল এবং নিরাপত্তা দিতে হবে।”

তিনি আরও বলেন, “এই সমঝোতায় ইসলামী আন্দোলনের অনেক ভূমিকা ছিল। আমরা সেই ভূমিকা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি। টুকটাক টেকনিক্যাল কিছু বিষয়ের জন্য তারা নিজেরা আলাদা নির্বাচনের জন্য সিদ্ধান্ত নিয়েছেন। আমরা নির্বাচনে তাদের সাফল্য কামনা করি। ইসলামী আন্দোলনের সম্মানে দলের সিনিয়র নায়েবে আমিরের আসনে আমরা কোনও প্রার্থী দেবো না। কারণ উনাদের আমির পীর সাহেব নির্বাচন করছেন না। তাই সৌজন্যের জন্য আমরা এই আসনে প্রার্থী দেবো না।”

জামায়াতের শীর্ষস্থানীয় এই নেতা বলেন, “আমরা নির্বাচনকে কেন্দ্র করে ভিন্ন চিত্র দেখছি, এসব বিষয়ে প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করেছি। এখানে দুটি প্রধান বিষয় ছিল, ঋণখেলাপি ও দ্বৈত নাগরিকত্ব। কিছু কিছু জায়গায় একই বিষয়ে ইসির ভিন্ন আচরণ দেখছি। একটি দল থেকে ইসিকে চাপ দেওয়া হচ্ছে। তবে, চাপে নতি স্বীকার না করে সব দলের জন্য একই নিয়মে হতে হবে।

/এএইচএস/এবিএম/এমওএফ/
সম্পর্কিত
একসঙ্গে ছাত্রদলের ৪ নেতার পদত্যাগ
নির্বাচন অফিসে পরীক্ষা ছাড়াই ১৪৩ জনকে নিয়োগ, নির্বাচন কর্মকর্তা বরখাস্ত
স্বৈরাচারের পুনরুত্থানের সুযোগ নেই: ডা. জাহিদ
সর্বশেষ খবর
জঙ্গল সলিমপুরে যৌথ বাহিনীর ক্যাম্পের পাইপলাইন কেটে কীটনাশক ঢেলে দেয় সন্ত্রাসীরা
জঙ্গল সলিমপুরে যৌথ বাহিনীর ক্যাম্পের পাইপলাইন কেটে কীটনাশক ঢেলে দেয় সন্ত্রাসীরা
স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে যা লিখলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে যা লিখলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
কাপ্তাই উপজেলা আ.লীগের সভাপতি গ্রেফতার
কাপ্তাই উপজেলা আ.লীগের সভাপতি গ্রেফতার
অভিযানে আসা ম্যাজিস্ট্রেটকে ‘ঠান্ডা খেয়ে চলে যেতে’ বলা অ্যাগ্রো মালিককে জরিমানা
অভিযানে আসা ম্যাজিস্ট্রেটকে ‘ঠান্ডা খেয়ে চলে যেতে’ বলা অ্যাগ্রো মালিককে জরিমানা
সর্বাধিক পঠিত
শেখ হাসিনা যেদিক দিয়েই আসবেন সেদিক দিয়েই বরণ করবো: এসএম জিলানী
শেখ হাসিনা যেদিক দিয়েই আসবেন সেদিক দিয়েই বরণ করবো: এসএম জিলানী
উদ্বোধনের ১২ দিনেই ধসে পড়লো ৪৭০০ কোটির এক্সপ্রেসওয়ে
উদ্বোধনের ১২ দিনেই ধসে পড়লো ৪৭০০ কোটির এক্সপ্রেসওয়ে
খানজাহান আলী বিমানবন্দরে চীনা অর্থায়নের আভাস: প্রস্তাব পেলে একনেকে উপস্থাপনের আশ্বাস
খানজাহান আলী বিমানবন্দরে চীনা অর্থায়নের আভাস: প্রস্তাব পেলে একনেকে উপস্থাপনের আশ্বাস
বিজিবি ও গ্রামবাসীর প্রতিরোধ, সীমান্তের  ৯ নারীকে ফিরিয়ে নিয়ে গেছে বিএসএফ
বিজিবি ও গ্রামবাসীর প্রতিরোধ, সীমান্তের  ৯ নারীকে ফিরিয়ে নিয়ে গেছে বিএসএফ
বাংলাদেশি দম্পতিকে পিটিয়ে গ্রেফতার ভারতীয় চিকিৎসক
বাংলাদেশি দম্পতিকে পিটিয়ে গ্রেফতার ভারতীয় চিকিৎসক