‘হাত ধুয়ে আর মাস্ক পরে করোনা মোকাবিলা সম্ভব না’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ জুলাই ২০২১, ১৭:২০আপডেট : ১৫ জুলাই ২০২১, ১৭:২০

হাত ধুয়ে আর মাস্ক পরে করোনা মোকাবিলা সম্ভব না বলে মনে করেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের।  তিনি বলেন, ‘দেশের প্রতিটি মানুষকে টিকা দিতে হবে।  যেভাবে টিকা দেওয়ার কথা সরকারিভাবে বলা হচ্ছে, তাতে  ৫ থেকে ৬ বছর লেগে যেতে পারে।  আবার ১০ বছরও লেগে যেতে পারে। তাতে পরিস্থিতি মারাত্মক হয়ে যাবে।’

বৃহস্পতিবার (১৫ জুলাই) দুপুরে জাতীয় পার্টির চেয়ারম্যান রাজধানীর মোহাম্মদপুরে জাকির হোসেন রোডের মাঠে হুসেইন মুহম্মদ এরশাদের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে দুস্থদের মাঝে খাদ্যপণ্য বিতরণের উদ্বোধনী সভায় এসব কথা বলেন জিএম কাদের।

তিনি বলেন, ‘করোনা মোকাবিলায় যখন ২৬ থেকে ২৮ কোটি ডোজ টিকা প্রয়োজন, সেখানে শুধু ঘোষণা  দেওয়া হচ্ছে, ৫ থেকে ১০ লাখ টিকা আসছে। সারাবিশ্ব যখন করোনার টিকা দিয়ে স্বাভাবিক জীবনে ফিরছে, তখনও আমরা জানি না কখন দেশের সবাই টিকা পাবেন। প্রতিদিন সরকারের পক্ষ থেকে করোনা টিকার ব্যাপারে আশ্বাস দেওয়া হচ্ছে, কিন্তু সরকারি আশ্বাসে বিশ্বাস হারিয়ে ফেলেছে সাধারণ মানুষ।’

প্রতি মাসে দরিদ্র পরিবারপ্রতি অন্তত ১০ হাজার টাকা দেওয়ার দাবি জানিয়ে জাপা চেয়ারম্যান বলেন, ‘করোনায় কর্মহীন পরিবারগুলো মারাত্মক অর্থ সংকটে পড়েছে। এক বছর আগেই আমরা বলেছিলাম, লকডাউন দেওয়ার আগে মানুষের খাবার, ওষুধ এবং জরুরি নিত্যপণ্য নিশ্চিত করতে হবে। এছাড়া কখনোই লকডাউন সফল হবে না।’

তিনি বলেন, ‘বাজেট তৈরি হয় দেশের জনগণের ট্যাক্সের টাকায়। এ টাকার মালিক দেশের জনগণ। তাই সেখান থেকে  দিলে দেশের মানুষ বাঁচতে পারবে। লকডাউনও সফল হবে। মেগা প্রকল্প বাস্তবায়নের চেয়ে মানুষের জীবন বাঁচানো জরুরি।’

জাতীয় পার্টি মহানগর উত্তরের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সেন্টুর সভাপতিত্বে অনুষ্ঠানে পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা আমানত হোসেন আমানত, ভাইস চেয়ারম্যান মো. জাহাঙ্গীর আলম পাঠান, সাংগঠনিক সম্পাদক মাখন সরকার প্রমুখ উপস্থিত ছিলেন।

/এসটিএস/এপিএইচ/
সম্পর্কিত
যানজটে গাড়িতেই রাত কাটালেন জিএম কাদের, বাড়ি যেতে লেগেছে ২২ ঘণ্টা
গণভোট বেআইনি ও অবৈধ: জি এম কাদের
মামলার ভয় দেখিয়ে আমাদের রাজনীতি থেকে সরানোর ষড়যন্ত্র করছে: জিএম কাদের 
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের