টিকা নিয়ে দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখার দাবি জিএম কাদেরের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ জুলাই ২০২১, ১৮:৫৪আপডেট : ১৭ জুলাই ২০২১, ১৮:৫৪

জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের এমপি বলেছেন, ‘করোনার টিকা ক্রয়, টিকা প্রয়োগ এবং করোনা টেস্টের খরচে বিশাল অনিয়মের প্রশ্ন উঠেছে। বিশেষজ্ঞরা মন্ত্রণালয়ের এই খরচকে অস্বাভাবিক বলে মন্তব্য করেছেন। তাই করোনার টিকা ক্রয়, প্রয়োগ এবং করোনা পরীক্ষার খরচে দুর্নীতি হচ্ছে কিনা তা এখনই খতিয়ে দেখা জরুরি হয়ে পড়েছে।’

 শনিবার (১৭ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জিএম কাদের এসব কথা বলেন।

বিবৃতিতে স্বাস্থ্য মন্ত্রণালয় খরচের হিসেবে অসঙ্গতি নিয়ে কথা বলছেন না বলে অভিযোগ করেন কাদের।

গণমাধ্যমে প্রকাশিত স্বাস্থ্য অধিদফতরের বিজ্ঞপ্তি এবং স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত বিজ্ঞপ্তিতে প্রায় ১৫ লাখ করোনা পরীক্ষার হিসেবে গড়মিল স্পষ্ট বলে বিবৃতিতে উল্লেখ করা হয়। জিএম কাদের বলেন, ‘এ বিষয়ে গণমাধ্যমের প্রতিবেদন এবং বিশেষজ্ঞদের মতামতের কোনও জবাব দিচ্ছেন না স্বাস্থ্য মন্ত্রণালয়।’

/এসটিএস/এমআর/
সম্পর্কিত
যানজটে গাড়িতেই রাত কাটালেন জিএম কাদের, বাড়ি যেতে লেগেছে ২২ ঘণ্টা
গণভোট বেআইনি ও অবৈধ: জি এম কাদের
মামলার ভয় দেখিয়ে আমাদের রাজনীতি থেকে সরানোর ষড়যন্ত্র করছে: জিএম কাদের 
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের