জিএম কাদেরের প্রতি ‘বিশ্বস্ত থাকার অঙ্গীকার’ জাপার নতুন মহাসচিবের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ অক্টোবর ২০২১, ১৭:৫১আপডেট : ১০ অক্টোবর ২০২১, ১৮:৩৭

জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরের প্রতি বিশ্বস্ত থাকার অঙ্গীকার করেছেন দলটির নবনিযুক্ত মহাসচিব মুজিবুল হক চুন্নু। তিনি বলেন, ‘দলের ত্যাগী, মেধাবী, কর্মঠ ও নিবেদিতপ্রাণ নেতাকর্মীদের সমন্বয়ে জাতীয় পার্টিকে ভবিষ্যৎ প্রজন্মের জন্য উপযোগী শক্তিশালী রাজনৈতিক সংগঠন হিসেবে তৈরি করা হবে।’ 

রবিবার (১০ অক্টোবর) ঢাকার বনানীতে জাপা চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে দলের নবনিযুক্ত মহাসচিব মুজিবুল হক চুন্নুকে শুভেচ্ছা জানায় জাতীয় পার্টির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠন। তিনি নেতাকর্মীদের ধন্যবাদ দিয়ে সবার সমর্থন ও সহযোগিতা কামনা করেন।

সভায় জিএম কাদের বলেন, ‘সমস্ত ষড়যন্ত্র, প্রতিবন্ধকতা ও উদ্দেশ্যমূলক অপপ্রচার উপেক্ষা করে জনগণের ভালোবাসা, আবেগ ও উৎসাহে এগিয়ে যাচ্ছে জাতীয় পার্টি। জনগণের কাছে জাতীয় পার্টির নেতাকর্মীদের ভাবমূর্তি উজ্জ্বল রাখতে হবে। নেতাকে লোভের ঊর্ধ্বে উঠে কাজ করতে হবে। জনগণের কাছে নিন্দিত নয়, নন্দিত নেতা হওয়া চাই। দলের ভেতরে বিভেদ-বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের অবশ্যই শাস্তি পেতে হবে।’

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জাপা প্রেসিডিয়াম সদস্য সাহিদুর রহমান টেপা, এটিইউ তাজ রহমান, রেজাউল ইসলাম ভূঁইয়া, লিয়াকত হোসেন খোকা, জহিরুল ইসলাম জহির। উপদেষ্টামণ্ডলীর সদস্যদের মধ্যে কথা বলেছেন হেনা খান পন্নি, লিয়াকত আলী খান, ভাইস চেয়ারম্যান নুরুল ইসলাম ওমর, শফিউল্লাহ শফি, এইচ এম শাহরিয়ার আসিফ, যুগ্ম মহাসচিব মো. বেলাল হোসেন।

/এসটিএস/জেএইচ/এমওএফ/
সম্পর্কিত
যানজটে গাড়িতেই রাত কাটালেন জিএম কাদের, বাড়ি যেতে লেগেছে ২২ ঘণ্টা
গণভোট বেআইনি ও অবৈধ: জি এম কাদের
মামলার ভয় দেখিয়ে আমাদের রাজনীতি থেকে সরানোর ষড়যন্ত্র করছে: জিএম কাদের 
সর্বশেষ খবর
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী