সাম্প্রদায়িক হামলার সব ঘটনার তদন্ত প্রতিবেদন প্রকাশের দাবি জিএম কাদেরের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ অক্টোবর ২০২১, ১৬:২২আপডেট : ২৪ অক্টোবর ২০২১, ১৬:২৬

দুর্গাপূজার সময় দেশে ঘটে যাওয়া সাম্প্রদায়িক হামলাগুলোর তদন্ত প্রতিবেদন প্রকাশ করার আহ্বান জানিয়েছেন জাতীয় পার্টি চেয়ারম্যান জিএম কাদের এমপি। তিনি বলেন, ‘দুর্গাপূজা চলাকালে পূজামণ্ডপ ও হিন্দুদের বাড়িঘরে হামলার বিষয়টি হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। দেশের মানুষ জানতে চায় কে বা কারা হাজার বছরের সম্প্রীতি নষ্ট করতে ষড়যন্ত্রে লিপ্ত। তাই সাম্প্রদায়িক ষড়যন্ত্রের ও হামলার সব ঘটনার তদন্ত প্রতিবেদন প্রকাশ করতে হবে।’

রবিবার (২৪ অক্টোবর) দুপুরে রাজধানীর বনানীতে দলীয় কার্যালয়ে আয়োজিত এক সভায় জিএম কাদের এসব কথা বলেন। নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলা আওয়ামী লীগ নেতা, রণচণ্ডী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. এনামুল হকের জাতীয় পার্টিতে যোগদান উপলক্ষে এ সভা হয়।

জিএম কাদের বলেন, ‘দুর্গোৎসবের আগে কখনোই হামলার ঘটনা ঘটেনি। এবার কেন ঘটছে তা খতিয়ে দেখতে হবে। এই ষড়যন্ত্রের নেপথ্যে কারা জড়িত তাও বের করতে হবে। দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিশ্চিত করতে হবে, যাতে ভবিষ্যতে এমন জঘন্য ঘটনা আর না ঘটে।’

এসময় উপস্থিত ছিলেন- প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভরায়, মীর আব্দুস সবুর আসুদ, অ্যাডভোকেট মো. রেজাউল ইসলাম ভূঁইয়া, উপদেষ্টামণ্ডলীর সদস্য সেলিম উদ্দিন, ভাইস চেয়ারম্যান আহসান আদেলুর রহমান এমপি। 

/এসটিএস/এমএস/
সম্পর্কিত
যানজটে গাড়িতেই রাত কাটালেন জিএম কাদের, বাড়ি যেতে লেগেছে ২২ ঘণ্টা
গণভোট বেআইনি ও অবৈধ: জি এম কাদের
মামলার ভয় দেখিয়ে আমাদের রাজনীতি থেকে সরানোর ষড়যন্ত্র করছে: জিএম কাদের 
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি