এরিক ঘোষিত জাপার ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিদিশা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ নভেম্বর ২০২১, ১৮:৪৯আপডেট : ০৪ নভেম্বর ২০২১, ১৯:১৬

হুসেইন মুহম্মদ এরশাদের সন্তান এরিক ঘোষিত জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হয়েছেন তার মা বিদিশা। বৃহস্পতিবার (৪ নভেম্বর) বিকালে রাজধানীর বারিধারায় প্রেসিডেন্ট পার্কে ‘জাতীয় পার্টি পুনর্গঠন প্রক্রিয়া কেন্দ্রীয় কমিটি’র ব্যানারে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়।

সংবাদ সম্মেলনে বিদিশা জানান, শিগগিরই বিভিন্ন কর্মপরিকল্পনা ও সাংগঠনিক কর্মসূচি ঘোষণা করে আগামী জাতীয় সংসদ নির্বাচনে জোটভুক্ত হয়ে অংশগ্রহণ করবে নতুন জাপা। তবে কোন জোটে তিনি যোগ দেবেন, তা উল্লেখ করেননি।

এর আগে, গত ১৪ জুলাই রওশন এরশাদকে চেয়ারম্যান, মা বিদিশা ও ভাই রাহগির আল মাহি সাদকে কো-চেয়ারম্যান ও কাজী মামুনুর রশীদকে ভারপ্রাপ্ত মহাসচিব করে নতুন জাতীয় পার্টির ঘোষণা দেন এরিক এরশাদ। পরে সাদ এরশাদ নিজেকে এই অংশ থেকে সরিয়ে নেন।

বৃহস্পতিবার দুপুরে সাদ এরশাদ বলেন, ‘সংবাদ সম্মেলনের বিষয় আমি জানি না। আর মা (রওশন এরশাদ) এখনও হাসপাতালেই। অসুস্থ হলেও শারীরিক অবস্থা উন্নতির দিকে।’

সংবাদ সম্মেলনে বিদিশা বলেন, ‘দেশ গড়ার লক্ষ্যে স্বাধীনতার সপক্ষের দলগুলোকে  নিয়ে আমি একটি শক্তিশালী গণতান্ত্রিক প্ল্যাটফর্ম তৈরি করতে চাই। সেই লক্ষ্যে ছোট-বড় সব বিরোধী দলকে আমি ডাক দিতে চাই।’

/এসটিএস/এমআর/এমওএফ/
সম্পর্কিত
প্রতারণার মামলায় ২ বছরের জেল, বিদিশা বললেন ‘কিছু জানি না’
জাতীয় পার্টিতে সক্রিয় হচ্ছেন বিদিশা
এরশাদের মৃত্যুবার্ষিকী সামনে রেখে সক্রিয় হচ্ছেন বিদিশা
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম