জাপার নেতাকর্মীদের বন্যার্তদের পাশে দাঁড়ানোর নির্দেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ জুন ২০২২, ১৩:৫৮আপডেট : ১৮ জুন ২০২২, ১৩:৫৮

বন্যার্তদের সার্বিক সহায়তা করতে জাতীয় পার্টির সর্বস্তরের নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের। পাশাপাশি বন্যা কবলিত লাখ লাখ মানুষের সীমাহীন কষ্টে আন্তরিক সমবেদনা জানিয়েছেন তিনি।

শনিবার (১৮ জুন) দুপুরে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেন, প্রাকৃতিক এই দুর্যোগে লাখ লাখ মানুষের মাঝে হাহাকার উঠেছে। কোথাও কোথাও খাদ্য সংকট প্রকট হয়ে উঠছে। বন্যার্ত মানুষের মাঝে নেই শিশু খাদ্য, অভাব পরিলক্ষিত হচ্ছে জীবনরক্ষাকারী ওষুধের।

বিবৃতিতে জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের আরও বলেন, সরকারিভাবে ত্রাণ তৎপরতা আরও বাড়াতে হবে। বানভাসী মানুষের কষ্ট লাঘবে সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে। বন্যার্তদের সহায়তায় সরকারের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠান এবং বিত্তবানদের এগিয়ে আসতে আহবান জানিয়েছেন তিনি। 

/এসটিএস/ইউএস/
সম্পর্কিত
তিস্তার পানি বাড়তে পারে, ৫ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার শঙ্কা
রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জে নিম্নাঞ্চল প্লাবিত, ভোগান্তিতে পরিবারগুলো  
পদ্মার ভাঙনে তিন প্রাথমিক বিদ্যালয় বিলীন, পানিবন্দি ২০ হাজার মানুষ
সর্বশেষ খবর
‘জেলার ২’-এ বিদ্যার দাপুটে আগমন, ‘কান্থা’ লুকে মুগ্ধ ভক্তরা
‘জেলার ২’-এ বিদ্যার দাপুটে আগমন, ‘কান্থা’ লুকে মুগ্ধ ভক্তরা
পাবলিক বিশ্ববিদ্যালয়ের চার শতাধিক শিক্ষকের বিষয়ে হাইকোর্টের রুল
পাবলিক বিশ্ববিদ্যালয়ের চার শতাধিক শিক্ষকের বিষয়ে হাইকোর্টের রুল
এআইয়ের দৌড়, বাংলাদেশ কতটা প্রস্তুত 
এআইয়ের দৌড়, বাংলাদেশ কতটা প্রস্তুত 
জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ, দক্ষিণ আফ্রিকাকে পেছনে ফেললো অস্ট্রেলিয়া
জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ, দক্ষিণ আফ্রিকাকে পেছনে ফেললো অস্ট্রেলিয়া
সর্বাধিক পঠিত
সাড়ে ৫ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা
সাড়ে ৫ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা
অপ্রতিমকে কোথায় কীভাবে ও কেন হত্যা করলো, জানিয়েছে পুলিশ
অপ্রতিমকে কোথায় কীভাবে ও কেন হত্যা করলো, জানিয়েছে পুলিশ
১১ দলের লংমার্চ নিয়ে মেট্রোপলিটন পুলিশের পেজে স্ট্যাটাস, পুলিশ কর্মকর্তা প্রত্যাহার
১১ দলের লংমার্চ নিয়ে মেট্রোপলিটন পুলিশের পেজে স্ট্যাটাস, পুলিশ কর্মকর্তা প্রত্যাহার
নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী, সফরসঙ্গী কারা?
নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী, সফরসঙ্গী কারা?
‘নিজেকে শেষ করার’ আগে চিরকুটে কষ্টের কথা লিখে গেছেন মরিয়ম
‘নিজেকে শেষ করার’ আগে চিরকুটে কষ্টের কথা লিখে গেছেন মরিয়ম